somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কল্লোলিত সমুদ্র
যা লেখি সবই লেখি নিষ্ঠুর পৃথিবীর পক্ষে অথবা বিপক্ষে।রচয়িতার রচনা সার্বজনীন আর পাঠকের প্রতিক্রিয়া ব্যাক্তিগত।

দোষটা কি ভারতের না বাংলাদেশের?

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কেবল উন্নাসিক নই আমরা অজ্ঞান সমলোচকও বটে।এটা বস্তব সত্য দিনের বেলা বাংলা চলচ্চিত্র নিয়ে আমরা শুধু রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারি আর রাতের বেলা বাসায় ফিরে অনলাইনে বিদেশী চলচ্চিত্র নিয়ে পরচর্চায় মত্ত হই।অবশ্যই বাইরের দেশের মেকিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে এগুলো দেখতে হবে তবে তার মানে এই নয় যে আমার দেশের চলচ্চিত্রগুলি সব অদেখা রয়ে যাবে অথবা দেখলেও তা নিয়ে আমাদের উৎসাহ থাকবেনা।যার নিজের ঘরের খেয়াল নেই সে অন্যের রাজপ্রাসাদ দেখে কি করবে?
এই জনবল দিয়ে আর কতদূর যেতে পারব আমরা।"দিলওয়ালে" রিলিজ হতে পারলনা অথচ বাংলাদেশের অর্ধেক মানুষের এই ফিল্ম দেখা শেষ,ফেসবুকে চেক ইন দেয়া শেষ,মুভির রিভিউ লেখা শেষ।
কই "জালালের গল্প" নিয়ে কয়জন কথা বলেছেন?যেখানে বিদেশের মাটিতে "জালালের গল্প" পুরস্কার পেয়ে এসেছে সেখানে বাঙালির কোন উচ্ছাস নেই,আনন্দ নেই,অনুভূতি নেই।
প্রেক্ষাগৃহে আসলো "অনীল বাগচী্র একদিন" অনেকে ফিরেই তাকায়নি অথচ এটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।আর "অনীল বাগচী্র একদিন" যে খাঁটি চলচ্চিত্রের দৃষ্টান্ত সে বিষয় কোন সন্দেহের অবকাশ নেই।
আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে পারব,মাইকের সামনে দাঁড়িয়ে বলতে পারব আমাদের ফিল্ম বড্ড সেকেলে,আমাদের ফিল্ম অশ্লীল পরিবার নিয়ে দেখা যায়না, আমাদের ফিল্মের গল্প ভালোনা ইত্যাদি ইত্যাদি।
আপনারা তো বাংলাদেশের ফিল্মই দেখেননা আপনারা সমলোচনা কিভাবে করেন।আমি অবাক, আমি নিস্তব্ধ, আমি নির্বিকার।
এরই নাম দেশপ্রেম বিদেশ বলে লাফিয়ে পড়ুন আর দেশের কুৎসা রচনা করুন।
"দিলওয়ালে" বলে সবাই ঝাপিয়ে পড়লেন!!!
পিছনে পড়ে রইলো "অনীল বাগচী্র একদিন"
পিছনে পড়ে রইলো "জালালের গল্প"
হয়ত পিছনে পড়ে থাকবে "নো ম্যানস ল্যান্ড"
দোষটা কি ভারতের না বাংলাদেশের?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×