somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনু,ক্ষমা করে দিস

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে জাতি হিসেবে একটু অতি উৎসাহী সেটার প্রমান বিভিন্নভাবে পাওয়া যায়।
এই যেমন কোন হিসাব নিকাশ ছাড়া বলে বসলেন 'এদেশে ক্রিকেটার নিষিদ্ধ হলে আন্দোলন হয়,হ্যান করলে ত্যান হয় অথচ তনু হত্যার জন্য কোন আন্দোলন হয়না'।কেউ একটাবার ভেবেও দেখেননা তনু হত্যার সাথে ক্রিকেটার নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে আদৌ কোন সম্পর্ক আছে কি নেই।তনুকে নির্মমভাবে ধর্ষণেরর পর হত্যা করা হয়েছে যা মানুষরূপী জানোয়ারের দ্বারাই সম্ভব।আচ্ছা,বলেনতো এই হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে কেন আপনাকে উদাহরণ টানতে হবে যে এদেশে ক্রিকেটার নিষিদ্ধ হলে আন্দোলন হয় অথচ তনু হত্যার জন্য কোন আন্দোলন হয়না।ধর্ষক পুরুষ তো দূরের কথা তাকে মানুষ বললে আমি আপনাকে অমানুষ বলব।এসব অমানুষদের জন্ম দিয়ে তাদের নিজ মাতার উদর হাহাকার করে ধিক্কার জানায়,ভূমিষ্ঠ হওয়ার পূর্বে একজন মা যদি চিনতেন তার গর্ভে জানোয়ার বেড়ে উঠছে তাহলে হয়ত মাতৃগর্ভেই মাতার হাতেই নিধন হত এই সমস্ত কীট।এহেন ঘৃণিত অপরাধের বিচার চাইতে গিয়ে অতীত মনে করিয়ে দেয় এদেশে এসব অপরাধের মধ্যে পড়েনা তাই এদেশে এসবের বিচার হয়না।যদি ধর্ষণ অপরাধ হয় তবে পুলিশ কেন ধর্ষণ করবে,পুলিশ তো আইনের রক্ষক।ঘৃণা এবং লজ্জা নিয়েও মাথা উঁচু করে ধর্ষিতা বোনের সাথে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার বিচার চাইতে হয়, এর থেকে আর বড় শাস্তি কি হতে পারে একটা একাত্তর আর একটা একুশের জন্ম দেয়া জাতির জন্য।

মুখে যা আসে সেটা দিয়ে প্রতিবাদ করছেন করুন তবে অনর্থক অন্য কোন ঘটনার সাথে তুলনা করে তনুর রক্তের অমর্যাদা করবেননা।ক্রিকেটার নিষিদ্ধ কেন আমরা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলব,প্রত্যেক অপরাধীর শাস্তির দাবি করব, প্রয়োজনে আন্দোলন করব।
রাস্তায় দাঁড়িয়ে আমাদের বোনের হত্যাকারীর বিচার চাইব।
বিনা কারনে অতি উৎসাহীর নমুনা না দেখালে আমাদেরই ভালো হবে।ফুলটস বল পেলেই ছয় মারার চেষ্টা না করাই ভালো।
শেষে এসে ক্রিকেট টেনে আনলাম,শুরুটা আপনাদের দিয়ে আর সমাপ্তি আমার।আমিও যে অতি উৎসাহী,আমিও যে বাঙালি।
তনু,ক্ষমা করে দিস তোর রক্ত বেচে প্রোফাইলটা ভারি করছি...
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×