somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনমাঝি

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক দিন পর ফিরে এলাম রতন গোঁসাইর বাড়ী
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হতে না পেরে,
আমি রতন গোঁসাই হতে চেয়েছিলাম।

একতারা আর খ্ঞ্জনীতে তাল দিতে,দিতে
ভুলেই গিয়েছিলাম"মনমাঝি"কোন সমাস?
মধ্যপদলোপী নাকি রুপক কর্মধারায়!

তর্কালঙ্কার বাবু,
বাবাকে বললেন"মশাই ছেলেকে স্কুলে দিয়ে কাজ নেই"
বাবার ঠ্যাঙ্গানির ভয়ে মনমাঝির তরী না বেয়ে
রুপক কর্মধারায়ে ফিরে এলাম।
তবুও আমার রতন গোঁসাইর মতো
চোয়াল ভেঙ্গে পড়ে,আর ধঃসে যায় দেয়ালের মাটি!


অথবা কি ভেঙ্গে পড়েনি একটা সপ্নের কোঠা বাড়ী,
উত্তাল যমুনার তীব্র স্রোতে,যেখানে একদা ছিল বহমান নদী
যে জলে একদিন ভাসাতে চেয়েছিলাম সেই তরীখানি
তা কি এখনও নিঃশব্দ অভিমানে নাগরিক জীবনের
চোরাস্রোতে বহে চলে না?তবে কিসের লুকোচুরি
নিয়ে কেটে চলে অবিরাম সংবেদনশীল এই মনের প্রতিকূলে,
জীবন যমুনার উত্তাল স্রোতে?


আমার মধ্যবিত্ত বাবার আকাশ গঙ্গায় জলবতী মেঘের
স্থলে কালবৈশাখে রুদ্র ভৈরবীর আনা গোনা।
যার উর্বর জমিনে,বীজ হীন ফসলের মাঠে
রতন গোঁসাইর মত হাওয়ায় ভেসে বেড়ানো, নিরঙ্গমের চাপা আর্তনাদ।
আমি হয়তো সেই আকাশে আমার বুকের রুদ্র ভৈরবীকে
উজান স্রোতে ভাসিয়ে দিয়ে,জলবতী মেঘ হতে চেয়েছিলাম!


যা তোমার নদীতে কূল হারিয়ে,
বাবার চোখে শ্রাবণের জল ধারা ঝড়ে অবিরাম।
আর আমার বিবর্ন আকাশের ঈশান কোনে জমিয়েছি
রুদ্র ভৈরবীর কাল মেঘ
যে ঝড় আমাকে করেছে কূল হারা মাঝি
সেই উজান স্রোতে
এক বুক পিপাসা নিয়ে দাড় বহে যায়।অথবা
যাকে একটা অযাচিত কলংকের তিলক
নিঃশব্দে তাড়া করে ফেরে নাগরিক জীবনের সভ্যতার খোলসে!


মনমাঝি তরী খানি কূলে ভেরাতে একদিন ঘর ছেড়ে
বেরিয়ে পড়েছিল,সে হয়তো পারেনি পৌঁছাতে,
তবুও হাল ছাড়েনি!
পৌঁছে যাবে একদিন সেই আশায় আজও দিন গোনে,
আর বাতাসে ছড়িয়ে দেয় এক গাঁদা ধোঁয়ার সাথে
কিছুটা রক্ত মিশ্রিত ধুলি কণা ,সাথে বেড়িয়ে যায়
রাই কিশোরীর জন্য কিছুটা চাঁপা দীর্ঘশ্বাস।


আমিও বৈশাখের মধ্য দুপুরে আমার জীবনের সাথে
রতন গোঁসাইর জীবনের কিছু পার্থক্য খুজেঁ ফিরে
বরাই তলা স্কুল মাঠে এসে দাড়াই।
"মিমু মিসট্রেস"যার বিরহে,আমার যমুনায় জল শুকিয়ে গিয়েছিল!
অথবা আমাকে শুনতে হয়েছিল,আমার বাবার সপ্ন ভঙ্গের চাঁপা কান্না!
যার শুন্যতায় আমার পরানের গহীনে এখনও
মনমাঝির তরী নিঃশব্দে বহে চলে অহঃনির্শ।


কিছু সপ্ন ভাগাভাগি করি রাই কিশোরী অথবা
"মিমু মিসট্রেস"কে নিয়ে।
তার পর বেলা শেষে হিসাব মিলাই
তবে আমি কি সেই কূল মান হারা বিবাগী হলাম?
যে কলংকের বোঝা নিয়ে,চলে অসীমের সন্ধানে।

যার বিরহে লুকিয়ে চোখের জল ফেলেছি বারোটি বছর
সে কি কখনো নিয়েছে মনমাঝির খবর!

অথবা কতটা পথ,পাড়ি দিবে সে তরীখানি?
তাই এখন ঘুম ভাঙ্গা মধ্যরাতে চলে আসি,ছেলেবেলার দুঃসপ্নে
তাড়া করা রতন গোঁসাইর বাড়ী।যে আমার পরাণের অকুল গাঙে
ঝড়ে পড়া তরীখানির পথ দেখাবে বলে,অপেক্ষায় থাকি বারো মাস
মনমাঝি কোথায় আছো তুৃমি?
বুকের পাজর ভেদ করে উঠে আসে,হাজার বছরের চাপা দীর্ঘঃশ্বাস!
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×