somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলাম

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমিও অমলকান্তির মতো
রোদ্দুর হতে চেয়েছিলাম
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ!
আমার কোন দিদির নাম দূর্গা ছিলো না
তার পরও পলাশ ডাঙ্গার মাঠ পেরিয়ে
রেল লাইনের সমান্তরলে সাম্যবাদের
পথে হেটে কলেজের দেয়ালে চিকা মেরেছিলাম।
"গোবিন্দ তোমার রক্ত মাখা শার্ট আমাদের আদর্শের পতাকা"

সস্তা ব্রিষ্টল ফেলে নকল হাভানা চুরট ধরিয়ে
এক গাঁদা ধোঁয়ায়
কাকিনা ষ্টেশনে ট্রেনে উঠে চলে যেতাম কিউবা!
কমরেড ডেকেছে
যেতে হবে বাংলা থেকে বলিভিয়া।

ক্যারিবিয়া থেকে কারমাইকেল কলেজ
প্রতিটি দেয়ালে আমি মনসঃপটে
চিকা মেরেছিলাম"ইনকিলাব জিন্দাবাদ"
সেই বিপ্লবের মতো
আমিও এখন
পুঁজিবাদের কাছে মুখ থুবরে পড়ে আছি।

অসাম্প্রদায়িক বাংলা গড়তে
যবনের ছেলে হয়েও
গাজনের মেলায় আমি শিব সেজেছিলাম!
কুলগুরু কোল কোন্দের পীরের চেয়েও কার্ল মার্কস
আমার কাছে বেশী সম্মানের ছিল।

খন্দকারের মেয়ে আমার বাইকের পিছনে উঠে
বলেছিল"এই পথ যদি না শেষ হয়........
পথ শেষে
সে ঠিকেই পৌছে গেছ অন্যের ঘরনী হয়ে।

আমি শরাবের পেয়ালায় পথ খুঁজে ছিলাম বলে
বাবা আমায় বিয়ে দিয়ে সংসারী বানাতে চেয়েছিল।
কিন্তু যে রোদ্দুর হতে চায়,
সংসার কি তারে মেঘ হয়ে বাধা দিতে পারে!

তাই একদিন ভগবাণ বুদ্ধের মতো
ঘুমন্ত স্ত্রী পুত্রকে রেখে রাতের আঁধারে বেরিয়ে
ইট কংক্রীটের এই নগরীতে
এসে দুঃখ বিলাসে মেতে উঠেছিলাম।
কোন অশশ্থ বৃক্ষ আমাকে ছায়া দান করেনি
মেস বাড়ীর
চিলাকোঠার ছাদে আশ্রয় নিয়েছিলাম।

আমার যশোদা চিঠি লিখেছিল
"ভগবাণ তুমি ফিরে এসো
তোমার ছেলের বেবী ফুুড ফুরিয়ে গেছে
বাবার ওষুধও শেষের পথে
আমার শাড়ী বাসন্তীর জালের মতো হয়েছে"।

দুঃখ বিলাসে নয় দারিদ্র্রের করাল গ্রাসে
আমার সব আদর্শ যমুুনার জলে ভেসে গেছে।
পুঁজিবাদের সৌন শিবিরে যোগ দিয়ে
আমি এখন কর্পোরেটের কেরানী সেজেছি।

আটপৌর জীবনের ঘানি টেনে টেনে
আমি এতটাই ক্লান্ত যে রোদ্দুরে ভয় পাই!

নির্ঝরের সপ্ন ভঙ্গের মতো আামার সপ্নগুলো ও
যখন ধরা দেয় না জীবন সংসারে,
উঠ পাখির মতো মাথা গুজি নষ্ট ভূমে।
আমার স্বপ্নরা এখন
পোঁয়াজ,মরিচ চাল,ডালের
মুুুল্যের মাঝে ঘোরা ফেরা করে।
আটপৌরের টানাপড়েনে বৃত্তবন্দী আমি,
আমার জীবনে আর অমলকান্তি,রবিবাবু,
মার্কস,লেলিণ,গোবিন্দ, চে গুয়েভারা আসে না।

(রিপোস্ট)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×