তোমার স্পর্শে অদ্ভুত ভালো লাগা
ছুয়ে দেয়া তোমার ত্বক
তোমার চুলের মাঝে হাত রেখে
অনুভব করা তোমায়।
এ যেন স্বপ্ন আমার,
যেন এক মায়া।
তোমার গায়ের মিষ্টি গন্ধ
আমার নেশার কারণ আজ।
নেশাসক্ত আমি আজ নেশায় বিভোর।
নাহ তোমাকে ভালোবাসি কি না
জানিনা।
ভালোবাসা বড় কঠিন, মস্তিষ্কের তীব্র ক্ষয়।
তোমাকে ভালো লাগে, ভালো লাগে
তোমার কথা, তোমার কন্ঠস্বর।
হ্যা আর সব কিছু যত টুকু দেখেছি
যতটুকু অনুভব করেছি, এবং তার বাইরে সব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

