হয়তো ঠিক এমন,
আজকের মত এক সকালে।
আরও অনেক দিনের পরে।
তখন তুমি অনেকটাই বুড়িয়ে গেছ।
মুখে পরেছে বলি রেখা,
সময় রেখেছে ছাপ,
ঐ লাবন্যে।
শীত শীত সকালে হয়তো,
ঠান্ডায় গা,হাত,পা জুবুথুবু।
চায়ের কাপে শিশির জমে আছে।
হয়তো আমি নেই, বা আছি,
কিংবা হয়তো হারিয়ে গেছি চিরতরে।।
তুমি বসে ভাবছ এই আজকের কথা।
আজকের এই সোনালী সকালটার কথা।
আমাদের কথা, আমার কথা,
আমার কবিতা গুলোর কথা।
তোমার আমার হাজার কথা গুলোর কথা।
আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসে, কাঁপছে বুক।
আর সে দীর্ঘশ্বাস চাঁপা পরে যাচ্ছে,
মেয়ের ছটফটে কন্যার অবিরাম কলরবে।
হয়তো আমি নেই বা আছি,
কিংবা হারিয়ে গেছি বহুদূর,
না ফেরার দেশে।
ঐ ক্ষণের তোমাকে বলছি,
যদি আমি পাশে থাকতাম, তবে
ঘোলা চোখে তোমাকে দেখতাম,
আর কাঁপা কাঁপা হাতে,
তোমার হাতটা ধরে,
ফোকলা দাঁতের হাসিতে বলতাম,
তুমি এত সুন্দর কেন জরী পরি?
তোমার ডানা দুটি কই বলতো?
অনেক ভালোবাসি জানোতো?
এখনও আগের মতই বোঝতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

