ভাব লইতাছি না!!
আমি সহ আমার আমরা ছয়ফ্রেন্ড,শুধু মাত্র আমরা ছয় ফ্রেন্ড সিডরে বরগুনা জেলার জন্য এখন পর্যন্ত যা যা করলামঃ
১।আমাদের এলাকা এবং আশেপাশের এলাকার মানুষের প্রচুর আন্তরিকতার ফলে ৭২ বস্তা কাপড়চোপড় এবং এলাকার দুইটা গারমেন্টস থেইকা ১০ বস্তা মোটামুটি ভাল(রিজেক্টেড)বাচ্চা সোয়েটার জোগাড় করছি।
২।এলাকায় দুইটা মাকেট থেইকা ২০হাজার টাকা জোগাড় করছি।
৩।এলাকার পলিটিশিয়ান ভাইগো থেইকা ৯হাজার টাকার পানি বিশুদ্ধকরন ট্যাব্লেট কিনছি।
৪।এলাকার দুই বিশিষ্ট আঙ্কেল দিছে ৫মন চাল দি।
এইসব কিছু আমরা বরগুনায় পাঠায়া দিছি আমগো পরিচিত এক ভাই রে দিয়া(সেনাবাহিনীতে মোটামুটি বড় পোষ্টে আছে)সেনাবাহিনির ট্রাকে কইরা।
এইসব কিছু আমরা করছি ৬ফ্রেন্ড আর মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়া।
আমি জানি এই, somewhere in blog এ অনেক শক্তিশালী মানুষের আনাগোনা।তাদের উদেশ্যে আমার একটাই কথা, শুধু কোনমতে সিডরে আক্রান্তগো সাহায্যের জন্য আপনার বিবেকের ইঞ্জিন্ টা একবার চালু কইরা দেন,তারপর আপনার বিবেকের গাড়ি এমনি এমনি চলতে থাকব............।
বি দ্রঃ নিজের হজ মানুষ আরেকজনকে দিয়াও করাইতে পারে(বদলি হজ),যখন সে নিজে হজ করতে অক্ষম হয়া পড়ে।
যেভাবে পারেন যত টুকু পারেন আগায়া আসেন !!
ঈমানে কইতাছি ভাই ভাব লওয়ার জন্য এই ব্লগটা লেখি নাই।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।