আল্লাহ নাকি এক এবং নিরাকার। তিনি যদি নিরাকার এবং সর্বশক্তিমান হন তাহলে কেন তিনি তার ঘর নির্মাণ করার জন্য মানুষের কাছে হাত পাতেন। তার কি টাকার অভাব পড়েছে? কেন তিনি এই নিরীহ মানুষের উপর এমন অত্যাচার করে বেড়াচ্ছেন। আমি টাকা ইনকাম করি আর আমি সেই ইনকাম থেকে কিছু টাকা কেন আমি আরেক জন মানুষের ঘর নির্মাণ করার জন্য দিব। আর এমন অনেক উদাহরন আছে যেখানে সবাই মানে পাবলিকরা টাকা পয়সা দেয় আর কোন একটা কমিটি করে তারা অধেক এর বেশি টাকা পয়সা মেরে নিজেরা মজা পাস্তি করে। তাহলে এই বার বলেন কেন আমি টাকা দেব আল্লাহর ঘর বানানোর জন্য।
আর আজ আমি যদি এই ঢাকা শহরে একটা বাড়ি বানাতে চাই এবং আমি যদি কারো কাছে কিছু টাকা ধার চাই তাহলে আমার মনে হয় খুব বেশি মানুষ তাতে সাড়া দেবে না। তাহলে কেন আমি অচেনা অজানা এক ব্যাক্তির জন্য টাকা দেব। তার উপর আবার কোন শর্ত ছাড়া। আল্লাহ যদি আসলেই সর্বশক্তিমান হতেন তাহলে তার ঘর, তার উপাসনার ঘর তিনি নিজেই তার বান্দাদের জন্য বানিয়ে দিতেন।
আপনি আল্লাহর কাছে হাজিরা দিতে মসজিদে উপস্থিত হচ্ছেন। দীনহীন, অসহায়, পাপী একজন বান্দা। সেখানে আপনাকে এত আরাম আয়েশের দিকে লক্ষ রাখতে হবে কেন? যারা আল্লাহর ঘরের দোহাই দিচ্ছেন তাদের কি ক্ষমতা আছে আল্লাহর ঘরকে সুসজ্জিত করে দেয়ার? আল্লাহ কি তাগিদ দিয়েছেন মসজিদকে সুসসজ্জিত করার। এই কথাগুলো এজন্যেই বলছি, যখন দেখি একটি আলিশান মসজিদের পাশের ফুটপাতেই গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে শুয়ে আছে তখন মনে হয় ধর্মের নামে মানুষ যেন অসহায় মানুষগুলোর সাথে নির্মম উপহাস করছে। আল্লাহ তো বলেছে তার বান্দারা যেন উপাসনা করে। তাহলে কেন তার আরাম আয়েশ দরকার?
আসলে এই ধর্ম নিয়ে আর কতভাবে ব্যবসা করবে? কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

