এ ক্যামন ফিরে আসা?
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন পর ব্লগে ঢুকলাম। এই তো মনে হচ্ছে যেনো সেদিনের কথা। অথচ কত পার্থক্য সেদিনের আর আজকের লগ ইনে। আমার বয়সটা যেনো এ কদিনেই বেড়ে গেছে প্রায় অর্ধশতাব্দী। তবে সব কিছুরই তো শেষ আছে তাই না?
সেদিন ছিলো শুক্রবার, ১৫ আগষ্ট। সারাটা দিন অসুস্থ বাবাকে সেবা করা নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার একটু আগে স্নান সেরে ঘরে ফিরে একটু রেষবট নেয়ার পায়তারা করছি, এমন সময় শৈলী চেচালো দিদি গো...। দৌড়ে পাশের ঘরে গিয়ে দাড়ানোর আগেই সব শেষ। চলে গ্যালেন বাবা। কী এক প্রশান্তির ছায়া যেনো লেগে আছে চেহারায়। একটু সময় ও দিলেনা বাবা? এভাবে এতোগুলো বছর আগলে রেখে নিজের সময় হতেই চলে গেলে? একটুতো সুযোগ আমাকে দিতে পারতে সামান্য দায়মোচনের?
একফোটাও কাদিনি আমি এখনও পর্যন্ত। শুধু বুকের ভেতর যেনো ক্যামন একটা পাথর বসে আছে ঠায়, নাড়াতে পারছিনা। বাবা, তুমি খুশী হয়েছো তো? তোমার মেয়ে আনেক শক্ত হয়েছে তাই না? মার সাথে যদি দেখা হয় বোল আমি এখন অনেক শক্ত সমর্থ একজন মেয়ে। না হয়ে যে উপায়ও নেই এই স্বজনহীন নিষ্ঠুর পৃথিবীটাতে।
ঈশ্বর আমাকে শক্তি দাও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন