বিমান ক্যাটারিংয়ের খাবার নিষিদ্ধ করলো সাউদিয়া এয়ারলাইন্স...

২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সার্ভিস (বিএফসিসি) থেকে খাবার নেওয়ার চুক্তি বাতিল করেছে সাউদিয়া এয়ারলাইন্স। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এয়ারলাইন্সটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ জুন থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর ফলে বিমানের ফ্লাইট ক্যাটারিং সার্ভিস বছরে ১২ কোটি টাকার ব্যবসা হারাবে।
সূত্র জানায়, বিএফসিসি’র খাবার খেয়ে সাউদিয়া এয়ারলাইন্সের একাধিক যাত্রী এর মান নিয়ে অভিযোগ করার পর বিষয়টি আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে বিমানের ফ্লাইট ক্যাটারিং বিভাগ পরিদর্শন করে সাউদিয়ার একটি বিশেষ টিম।
সাউদিয়ার প্রতিবেদনে বলা হয়, বিএফসিসি’র কিচেনে ইঁদুর, তেলাপোকা, মশার উৎপাত, মাংস প্রক্রিয়াকরণ ইউনিট নোংরা, শাক-সবজি ময়লা ফ্লোরে ফেলে রাখা, অধিকাংশ কর্মীর গ্লাভস ব্যবহার না করা, ক্যাটারিং সার্ভিসের দেওয়াল ও ফ্লোরের ভাঙা টাইলস, কিচেনের বাজে গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার ব্যবহার করাসহ ৪১টি অভিযোগসহকারে ই-মেইল বার্তা দেয়।এক সময় বিমানের ফ্লাইট ক্যাটারিং থেকে ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারলাইন্স, ভুটানের ড্রাগন এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো খ্যাতনামা সব এয়ারলাইন্স খাবার নিতো। সাউদিয়া এয়ারলাইন্স সর্বশেষ বিদেশি এয়ারলাইন্স যারা বিএফসিসি থেকে খাবার নেওয়া বন্ধ করতে যাচ্ছে।
সুত্র-
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও...
...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮
দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ...
...বাকিটুকু পড়ুন
১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি...
...বাকিটুকু পড়ুন