somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সব ব্লগাররা হিটলারের প্রথম শ্রেণীর লোক!!!

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যদি বলি কত কয়েকদিন যারা সোহাগী জাহান তনুর গণধর্ষণ অবশেষে হত্যাকান্ড নিয়ে লিখেছেন,ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন তাদের মধ্যে অনেক রেপিষ্ট আছে।কেউ প্রত্যক্ষভাবে আর কেউ পরোক্ষ ভাবে।অনেকে হয়তো আমার উপর ক্ষেপে যাবেন।দাঁতে দাঁত লাগিয়ে হাত কছলাবেন।
ব্যাক্তিগতভাবে অ্যাডলফ হিটলারকে ব্যাপক অপচন্দ করলেও তার মাইনক্যাম্পে অনেক মূল্যবান কথা আছে।আমরা অবশ্যই এসব মূল্যবান কথা পচন্দ করি।কিন্তু সেগুলো আমলে নিইনা কখনও। আমরা যখন কোন তথ্য পাই তখন আমাদের এক শ্রেনীর লোক বাচ-বিচার ছাড়াই তা গ্রহণ করে ফেলে, আর এক শ্রেণী আছে যা তা মোটেই বিশ্বাস করেনা, আর এক শ্রেণী আছে যা সবদিক পর্যালোচনা করে গ্রহণ করে।দূর্ভাগ্য আমাদের মধ্যে প্রথম শ্রেনীর লোকের সংখ্যাই বেশি আর তৃতীয় শ্রেণীর লোকের সংখ্যাই সবচেয়ে কম।
তনুর সাথে যা হয়েছে তা যে কারো কাছে ঘৃণার যোগ্য।আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।কিন্তু গত কয়েকবছরের কি শুধু একজন তনুর সাথে এমন করা হয়েছে? যে একজন তনুর বিচার করলেই সব সমাধান।আমি খুব সাধারণ একজন ব্লগার।তবে আমি একজন ভাল পাঠক।এতো পোষ্টের মধ্যে আমি একটা পোষ্টও পাইনি যাতে গত কয়েকবছরের পরিসংখ্যান সহ কয়টির বিচার হয়েছে,তা দেখানো হয়েছে; সবগুলোর পিছনে মৌলিক কারণ কি ছিল আর সমস্যা সমাধানে আমরা কতটুকু সচেতন হয়েছি।নাকি এভাবেই আমাদের বোকা বানিয়ে বাকি সব ধর্ষক ছাড়া পেয়ে যাবে।নাকি এভাবে একটি ঘটনার মাধ্যমে সরকার আগের ইস্যুটি ধামচাপা দিয়ে দিচ্ছে।বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংস্থা আছে,যারা এরকম কোন ইস্যু পেলে ধাপ করে দুই একটা মানববন্ধন করে সেগুলো ফেসবুক সহ সোশ্যাল মাধ্যমগুলোতে প্রচারে ব্যস্ত হয়ে পড়ে।ধিক্কার জানাই এসব সংস্থাকে।যারা বিষবিক্ষের গোড়ায় পানি ঢালে আর একটি ফুল ছেড়ার জন্য লাফালাফি করে।
মনে আছে নিশ্চয়ই রাজনের কথা,খুব তড়িগড়ি করে তার বিচারও হয়েছে।মনে আছে নিশ্চয়ই ফেলানীর কথা;বিচার না হলেও ভারত তার একটা নাটক মঞ্চত্ব করেছে।মনে আছে,নিশ্চয়ই কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হওয়া ৮০০ কোটি টাকা।ওরও একটা নাটক চলছে।কিন্তু প্রতিবছর যে শত শত ফেলানীকে হত্যা করা হচ্ছে,শত শত রাজনকে হত্যা করা হচ্ছে আর সুইডিশ ব্যাংকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা।
আমরা সব আহাম্মক!পশ্চিমারা যে নীতি অবলম্বন করছে অন্যদেশের জন্য আর তামাম বিশ্বকে বোকা বানায়,আমাদের সরকারও একই নীতি অবলম্বন করছে নিজ দেশের জনগনের জন্য।হাজার হাজার ঘটনার ধামাচাপা দিচ্ছে একটা লোক দেখানো বিচার করে।আর আমরা আমাদের খোমা দেখানোর জন্য,বাহবা কুড়ানোর জন্য সামাজিক মাধ্যম, ব্লগে ,শাহবাগ চত্ত্বরে গলা ফাটিয়ে ফেলছি,কলমের কালি শেষ করে ফেলছি।।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×