somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ছন্দের প্রাথমিক ধারনা

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা বা ছড়া লেখা কঠিন কোন কাজ নয়। বলা হয়ে থাকে বাংলাদেশে কাক এর সংখ্যার চেয়ে কবির সংখ্যা নাকি বেশি। হতে পারে, একজন কবি হিসেবে এরকম কথা শুনে গর্ব বোধ করি! কারণ কবিদের অবজ্ঞা করে এমন কথা বলা হলেও আমি মনে করি সত্যি যদি দেশে কবির সংখ্যা কাকের সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি হয়ে যেত তাহলে মন্দ হতো না। কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যখন দেখি অনেক কবি বা ছড়াকার ছন্দ সম্পর্কে তেমন কোন ধারনা ছাড়াই কাব্য চর্চা করে যান। শুরুটা ছন্দজ্ঞান ছাড়াই হবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন লিখতে লিখতে সাহিত্য জগতে প্রতিষ্ঠা পাওয়ার মতো সময় চলে আসবে তখনও কি ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উচিত নয়? অনেক কাব্য প্রতিভা আছেন যারা ছন্দজ্ঞান ছাড়াই নির্ভুল কবিতা বা ছড়া রচনা করতে পারেন। এটা অনেক সময় হয়ে গেলেও তাদের চলার পথে যে কোন মুহূর্তে ছন্দ পতন ঘটতে পারে। তাই ছন্দ সম্পর্কে অন্তত প্রাথমিক জ্ঞান অর্জন করাটা কবিতা বা ছড়া সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত জরুরি।

ছন্দ কাকে বলে?
বিভিন্ন ছন্দ বিশেষজ্ঞ ছন্দকে বিভিন্ন আঙ্গিকে সংজ্ঞায়িত করেছেন। আসুন প্রথমে তাদের বক্তব্যগুলো এক নজরে দেখে নেই।
প্রখ্যাত ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের মতে ‘শিল্পিত বাক্রীতির নামই ছন্দ।’
অমূল্যধন মুখোপধ্যায় বলেছেন, ‘ যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাহাকে ছন্দ বলে।’
তারাপদ ভট্টাচার্য ছন্দ বলতে ‘গতি সৌন্দর্য’ বুঝিয়েছেন এবং তিনি সাহিত্যিক ও ব্যবহারিক অর্থে ছন্দকে ‘ভাষার অন্তর্গত প্রবহমান ধ্বনিসৌন্দর্য’ বলে উল্লেখ করেছেন।
কেউ কেউ ‘নির্দিষ্ট সংখ্যক অক্ষর ও যতিবিশিষ্ট সুখপাঠ্য পদ-বিন্যাসই ছন্দ’- এ ধরনের সংজ্ঞাও প্রদান করেছেন।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘বাক্যস্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলদ্ব হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে।’
অধ্যাপক মাহবুবুল আলম তাঁর ‘বাংলা ছন্দের রূপরেখা’ গ্রন্থে ছন্দের সূত্র নির্দেশ করতে গিয়ে বলেন, ‘বাক্য-পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসমঞ্জস, সঙ্গীতমধুর ও তরঙ্গ-ঝঙ্কৃত বঙ্গি রচনা করা হয় পরিমিত পদবিন্যাসরীতিতে- তাকে ছন্দ বলেন।’

অতএব, বিশেষজ্ঞদের উপরোক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, ‘ছন্দ হচ্ছে কোন ভাষার এমন এক ধরনের পদবিন্যাসরীতি যা বাক্যকে তরঙ্গিত, শ্রুতিমধুর এবং সুখপাঠ্য করে তোলে।

ছন্দ কেন প্রয়োজন?
কবিতা বা ছড়ার প্রাণ হচ্ছে ছন্দ। গদ্যে যে কথাটি সাধাসিধে বলে মনে হয় সে কথাটাকেই ছন্দোবদ্ধভাবে বললে অনেক বেশি শ্রুতিমধুর শোনায়। মানুষের মনে রাখাটাও সহজ হয়ে যায়। উদাহরণ স্বরূপ লক্ষ্য করুন- ‘এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ এই দুটি লাইনকে গদ্যের ভাষায় লিখলে কেমন লাগে? ‘এইখানে ডালিম গাছের তলায় তোর দাদীর কবর, তিরিশ বছর থেকে দুই নয়নের জলে ভিজায়ে রেখেছি।’
এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, ‘শুধু কথা যখন খাড়া দাঁড়িয়ে থাকে তখন কেবলমাত্র অর্থকে প্রকাশ করে। কিন্তু সেই কথাকে যখন তির্যক ভঙ্গি ও বিশেষ গতি দেওয়া যায় তখন সে আপন অর্থের চেয়ে আরও কিছু বেশি প্রকাশ করে।’
(আগামী পর্বের আলোচ্য বিষয়- বাংলা ছন্দের উপাদান)।

তথ্যসূত্র: বাংলা ছন্দের রূপরেখা- মাহবুবুল আলম
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×