somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ কি টাকা নিয়ে কবরে যাবে? বেঁচে থাকার জন্য কতো টাকার প্রয়োজন?

২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউটিউবে অপরাধ বিষয়ক অনুষ্ঠান তালাশ, একুশের চোখ এবং ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি দেখছিলাম। হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন সহ আরও বহু অপরাধ। কিন্তু সবচেয়ে বেশি গা শিওরে ওঠে খাদ্যে ভেজাল দেখলে।


কোন খাদ্যে ভেজাল নেই? কাওরান বাজারে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বানানোর সময় মেশানো হচ্ছে কাপড়ের রঙ, আম পাকাতে কার্বাইড ব্যবহ্ণত হচ্ছে, মাছ ও ফলমূল সংরক্ষণে ব্যবহ্ণত হচ্ছে ফরমালিন, শাকসবজি পোকামাকড় মুক্ত রাখতে বিভিন্ন রাসায়নিক কীটনাশক, মুড়িতে ইউরিয়া, গুঁড়ো দুধ এ মেলামিন, কনডেন্স মিল্ক এর নামে খাওয়ানো হচ্ছে ভেজিটেবল ফ্যাট, বিভিন্ন খাদ্য-দ্রব্যে ফুড গ্রেড রঙ এর পরিবর্তে ব্যবহার করা হয় ক্ষতিকর টেক্সটাইল গ্রেড রঙ, এডিবল অয়েল এর পরিবর্তে পেট্রোল দিয়ে ভাজা হচ্ছে চানাছুর, জিলাপি ইত্যাদি। সিরিঞ্জ দিয়ে টমেটোতে, তরমুজে কেমিক্যাল ঢুকানো হচ্ছে।


আগে ভেজাল প্রতিরোধে কিছু সরকারি উদ্যোগের কথা পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করা হতো। এখন এতটা নয়। আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কোনো কিছুরই শেষ এবং শুরু নেই। সবকিছু কেমন যেন হ-য-ব-র-ল। খাদ্যে ভেজাল নির্মূলে যেসব সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়, দেখা যায় শেষ পর্যন্ত তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় না।


ভেজাল বিরোধী সকল অভিযান, ব্যবস্থা ও পদক্ষেপ হয় মুখে বা কাগজপত্রেই থেকে যায়। কালেভদ্রে দুয়েকটা অভিযান আর সামান্য জরিমানাতেই তারা ক্ষেমা দেয়। এতে কাজের কাজ কিছুই হয় না। কোনো প্রকার নজরদারি নেই কোনো কতৃপক্ষের।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×