Midnight Express (1978) : সত্য ঘটনা অবলম্বনে বন্দীদশা থেকে পালানো বিশ্বসেরা মুভি
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭০ সালের অক্টোবরের ৬ তারিখ। বিলি হায়েস নামের এক আমেরিকান ছাত্র তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্টে থেকে মাদক পাচারকালে ধরা পড়ে কাস্টম কর্তাদের হাতে। পরিণতিতে ঘটে হাজতবাস। দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে গিয়ে মুখোমুখি হয় এক ভয়ঙ্কর বাস্তবতার। সেখানে কারাগার নিয়ন্ত্রণকারী হিসাবে পায় এক বদমেজাজি-সমকামি কারারক্ষিকে। কিছু থেকে কিছু হলেই বন্দীদের উপর নেমে আসে অসহ্য মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন। এভাবেই শুরু হয় বিলি হায়েসের এক বিভীষিকাময় জীবন। একই কারাগারে পরিচিত হয় কিছু বন্দীর সাথে। তাঁদের নিয়ে আঁটতে থাকে পালানোর পরিকল্পনা। কিন্তু সেটা এতোটা সহজ নয়। মারাত্মক বিপদের পাশাপাশি আছে জীবন হারানোর ঝুঁকি। তাঁরা কী পারবে পরিকল্পনা সফল করতে? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
বিলি হায়েস নিজে এই ঘটনার উপর উপন্যাস লিখেন এবং অলিভার স্টোনের সাথে চিত্রনাট্য তৈরি করেন। অ্যালান পার্কার পরিচালিত মুভিটিতে ‘বিলি হায়েস’ নামের প্রধান চরিত্রে অভিনয় করেন ‘ব্রাড ড্যাভিস’। এছারাও ছিলেন ইরিন মিরাকল, বো হপকিন্স ও পাওলো বোনাচেলি। ভুক্তভোগী ‘বিলি হায়েস’ নিজেই যেহেতু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কাহিনী লিখেছেন সেহেতু তুরস্কের কারাগারের ভয়ানক ও বাস্তব অবস্থা মুভিটিতে ওঠে এসেছে। ১২১ মিনিট দৈর্ঘের বায়োগ্রাফি-ক্রাইম-ড্রামা ঘরানার মুভিটি দুইটি ক্যাটাগরিতে অস্কার ও অন্যান্য ১৪টি পুরস্কার অর্জন করে।

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন