somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Pursuit of Happyness (2006) : বেকার-হতাশাগ্রস্ত-জীবিকা নির্বাহে হিমশিম খাওয়া যুবকদের অনুপ্রেরণা

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দায় এক চাকুরীবিহীন হতাশাগ্রস্ত যুবক ক্রিস গার্ডনারের জীবন-সংসারের ঘানী টানতে গিয়ে বাস্তব করুণ কাহিনী নিয়ে মুভির গল্প। আর্থিক দৈন্যদশায় পড়ে বেকারাবস্থায় স্ত্রী লিন্ডা ও একমাত্র সন্তান ক্রিস্টোফারকে নিয়ে সংসার চালাতে উপায়ান্তর না দেখে একসময় নতুন আবিষ্কৃত হাড়ের ঘনত্ব মাপার এক প্রকার মেডিক্যাল যন্ত্র বিক্রি শুরু করে। ডাক্তার-হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কাঙ্ক্ষিত সাফল্য পায় না, যদিও বা দুয়েকটি বিক্রি করতে পারে কিন্তু সংসার চালাতে হিমসিম খেতে হয়। চরম আর্থিক সঙ্কটে পড়ে সংসার যখন প্রায় অচল তখন প্রাণপ্রিয় স্ত্রী লিন্ডা তাঁকে ছেড়ে চলে যায়। তারপর ভাঙা সংসারে শুরু হয় ছেলে ক্রিস্টোফারকে নিয়ে তার কঠিন পথচলা।


আর্থিক সঙ্কটে পড়ে বাসা-ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে ছেলেকে নিয়ে ষ্টেশন, হোটেল, বোর্ডিং ঘুরে অবশেষে রাত কাটায় এক টয়লেটে। বিছানা হিসাবে ব্যবহার করে টয়লেটের টিস্যু। এমন আরও অনেক হৃদয়গ্রাহী দৃশ্য রয়েছে পুরো মুভি জুড়ে। নিজের কঠোর পরিশ্রম, একনিষ্ঠতা, একাগ্রতা এবং মানসিক শক্তির ওপর ভর করে এই নাজুক অবস্থা থেকে বের হওয়া এক যুবককে আবিষ্কার করবেন। হয়তো নিজেকেও আবিষ্কার করবেন হতাশাগ্রস্ত ক্রিস গার্ডনারের ভেতর। যে নিজের ধৈর্য দিয়ে জয় করে নেয় জীবন সংগ্রামের কঠিন পথ।


ক্রিস গার্ডনার চরিত্রে নিজের সেরা অভিনয় করেছেন উইল স্মিথ এবং তাঁর ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঔরসজাত জ্যাডেন স্মিথ। সিনিয়র স্মিথ ও জুনিয়র স্মিথের অসাধারণ অভিনয় ও পারফেক্ট রসায়ন আটকে রাখবে আপনাকে স্ক্রিনে। গ্যাব্রিয়েল মুচিনো পরিচালিত একঘণ্টা সাতান্ন মিনিট দৈর্ঘ্যের বায়োগ্রাফি-ড্রামা ঘরানার মুভিটি আপনাকে দেবে হতাশা ঝেড়ে ফেলে ধৈর্য্যের সাথে জীবন সংগ্রাম চালিয়ে দেওয়ার অনুপ্রেরণা।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×