somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Chinatown (1974) : রোমান পোলনস্কির নির্মাণে জেইক নিকোলসনের দুর্দান্ত অভিনয়ে মাস্টারপিস মুভি

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

– সে আমার বোন। সে আমার মেয়ে।
– সে আমার মেয়ে। সে আমার বোন।
সংলাপ দু’টি যদি একই ব্যক্তির হয় এবং কথাগুলোও যদি সত্যি হয়? এক ব্যক্তির লাশ পাওয়া যায় শুকনো নদীতে যেখানে পানি নেই কিন্তু ময়নাতদন্তে এসেছে পানিতে ডুবে মারা গেছে সে। হ্যাঁ, এমনই এক রহস্যময় থ্রিলার ধাঁচের মুভির রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।



*** স্পয়লার এলার্ট ***

স্বামী ‘হলিস মুলরে’কে পরকীয়ায় জড়িত সন্দেহ করে তা উদ্ঘাতনের জন্য পেছনে গোয়েন্দা নিয়োগ করে স্ত্রী ‘এভিলিন মুলরে’। গোয়েন্দা ‘জেইক গিটেস’ও সেইমত কাজ শুরু করে। রাজ্যের পানি সাপ্লাই বিভাগের প্রধান হওয়ায় হলিস মুলরেকে সংবাদ সম্মেলন করতে হয়, সেই সম্মেলন থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে অনুসরণ শুরু করে গোয়েন্দা। পরকিয়ার কোনো চিহ্ন তো পায়-ই না বরং কাজের প্রতি মুলরের আন্তরিকতা দেখে অবাক হয়ে যায় গোয়েন্দা গিটেস। কিছুটা হতাশ হলেও গোয়েন্দাগিরিতে অভিজ্ঞ গিটেস কোনোভাবেই হাল ছাড়ার পাত্র নয়। লেগে থাকে সে আঠার মতো।



কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎই খুন হয়ে যায় হলিস মুলরে। তাঁর লাশ পাওয়া যায় একটি শুকনো নদীতে, যেখানে পানির ছিটেফোঁটাও নেই। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে আসে পানিতে ডুবিয়ে মারা হয়েছে হলিস মুলরেকে। কোনোকিছু মেলাতে না পেরে তালগোল পাকিয়ে ফেলে গোয়েন্দা গিটেস কিন্ত সে হাল ছাড়েনি। ঘটনাক্রমে সন্দেহের তালিকায় যুক্ত হতে থাকে অনেকেই। এমনকি হলিস মুলরের শ্বশুর অর্থাৎ মিসেস মুলরের বৃদ্ধ বাবাকেও সন্দেহের উর্ধ্বে রাখেনি সে। একটি ঘটনার জট খুলতেই হাজির হয় অন্য কোনো ঘটনা। রহস্যের জট খুলতে গিয়ে গোয়েন্দার সন্দেহের তীর অবশেষে গিয়ে বিঁধে স্ত্রীর মিসেস মুলরের দিকে। তাঁকে জব্দ করতে গিয়ে জানতে পারে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এক অবিশ্বাস্য আরেক গল্প। ভাবছেন কী সেই গল্প? জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে মুভিটি।



মাস্টারমেকার রোমান পোলানস্কির অসাধারণ নির্মাণে মুভিতে গোয়েন্দা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হলিউডের শক্তিমান অভিনেতা জেইক নিকোলসনম আর মিসেস মুলরে চরিত্রে অভিনয় করেছেন ফ্যায়ে ডানাওয়ে। ক্যামেরার অসাধারণ এঙ্গেলের কাজ ও মনোমুগ্ধকর স্ক্রিনপ্লে আপনাকে মুগ্ধ করতে প্রতিনিয়ত। মাস্টারপিস এই মুভিটি অস্কারের ১১টি বিভাবে নমিনেশন পায় এবং ‘বেস্ট রাইটিং, অরিজিনাল স্ক্রিনপ্লে’ বিভাগে অস্কার জিতে নেয়। ড্রামা-মিষ্ট্রি-থ্রিলার ধাঁচের মুভিটি ৮.২ রেটিং নিয়ে আইএমডিবি সেরা-২৫০ তালিকার ১২৫ নাম্বারে (পরিবর্তনশীল) অবস্থান করছে।



সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×