পরীক্ষার ভালো নম্বর পেতে চাইলে পড়াশোনার সময় স্মার্টফোন দূরে রাখা উচিত। তা আপনার মনোযোগ নষ্ট করতে না পারে, লন্ডন স্কুল অফ ইকোনমিকসের নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। অনেক মা-বাবাই তাদের সন্তানদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে চান। তবে এই ডিভাইসগুলো মনোযোগ নষ্ট করার মাধ্যম ছাড়া আর কিছুই নয়, এমনটাই অভিযোগ শিক্ষকদের। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এরইমধ্যে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। ক্রিস্চান সাইন্স মনিটরের দেওয়া তথ্য অনুযায়ী, লন্ডন স্কুল অফ ইকোনমিকসের রিচার্ড মারফি ও লুইস-ফিলিপ বেলান্ড এই গবেষণার জন্য ৯১টি ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করেন। মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নিয়মবলী আছে, যার সঙ্গে ১৬ বছর বয়সি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল তুলনা করে দেখা হয়। গবেষকরা বলেন, “আমরা দেখেছি মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের উপর যে প্রভাব পড়েছে তা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন বাড়তি এক ঘণ্টা সময় দেওয়ার অথবা ক্লাসের দিন একদিন বাড়ানোর সমান।” গবেষকরা আরও দেখেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর শতকরা ৬.৪ ভাগ বেড়েছে। বিশেষত, যেসব শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল খুব বেশি ভালো নয় তাদের ক্ষেত্রে নম্বর বেড়েছে ১৪ শতাংশ। কম পড়ুয়া শিক্ষার্থীরা মোবাইলের কারণে অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি, অপরদিকে মেধাবী শিক্ষার্থীদের মোবাইল আশপাশে থাকলেও ক্লাসে মনোযোগী হতে পারে, গবেষণায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন
উত্তরা উত্তর
উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।