somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারিনব্লগের মডারেটরদের প্রতি দানবীর গৌরী সেনের স্নেহমাখা আদেশনামা

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাছাধনেরা তোমরা কে কেমন আছ? শুনিয়াছি এই ব্লগে নানাবিধ লোকজনের আগমন ঘটিয়া থাকে। ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল, মোক্তার, ঠিকাদার, বীমা কোম্পানির দালাল, মহাজন, রাজনিতীবিদ এবং সর্বোপরি ছাত্রছাত্রী এবং ছাত্রত্ব শেষ করিয়া সদ্য বেকারত্ব বরনকৃত পোলাপান। আমার পরিচয় তোমাদেরকে আর কি দিব। নিশ্চই ছোটোবেলা হইতে পাঠ করিয়া আসিতেছ আমার ব্যাপারে। হ্যাঁ, আমি হইলাম সেই গৌরী সেন টাকার প্রয়োজন হইলে শিক্ষকগন তোমাদেরকে যার সরনাপন্ন হইতে বলিতেন। তোমাদের হয়তো অবাক লাগিতেছে এহেন গৌরী সেন মহাশয় কোন দুঃখে তোমাদের এই ব্লগপাড়ায় আসিয়া পাড়ি জমাইলেন। আসলে হাল আমলের ছেলেমেয়েদের সাথে আমার যোগাযোগের একটা পন্থাতো রাখা চাই। ইহারা নানাবিধ কাজে অকাজে টাকা পয়সা খরচ করে। সব সময়তো আর যে কারো কাছে চাইতে পারে না। এদের সাহায্যে আসার নিমিত্তেই আমার এইখানে আগমন।
কাজেই তোমাদের নিকট কি আমি এই আশা করতে পারি যে আমার আগমনের মাহাত্ম্য অনুধাবন করতঃ তোমরা আমার ব্লগ পাতাটির প্রথম পাতায় প্রবেশাধিকার এবং আমাকে নজরবন্দী অবস্থা হইতে নিরাপদ অবস্থায় উন্নীত করিবে ৭ দিনের পরিবর্তে সাড়েতিন দিনে? আমার মতন একজন ব্যক্তি যে তোমাদের ব্লগের সকল নিয়মনিতি মানিয়া চলিবে তাহাতেতো নিশ্চই তমাদের কোনো সন্দেহ নাই।
আমি জানতাম যে তোমরা সত্যিই ভালো ছেলেমেয়ে। আমার প্রতি তোমাদের প্রদরশিত সন্মানকে সাধুবাদ জানাই। আর একটা কথা - টাকা পয়সা লাগিলে কখনো সংকোচ না করিয়া উপরের ঠিকানায় মেইল দিবে। আমার খাজান্চিখানায় তোমাদের ব্যাপারে আগাম নির্দেশ দেওয়া আছে। আমার অপেক্ষাকৃত অল্পবয়স্ক সহকারীগন পরামর্শ দিতেছে এই আদেশনামায় নানাবিধ হাস্যকর আবেগচিত্র সংযোগ করিতে। কিন্তু আমার ভাবগাম্ভীর্য্য বজায় রাখার নিমিত্তে আমি আবেগচিত্রের ব্যাবহার হইতে বিরত রহিলাম। তোমাদের সকলের কুশল কামনা করিতেছি। সারেতিনদিন পরে দেখা হইবে ১ম পাতায়।
---- সেন, গৌরী সেন
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×