কোন মুসলমান ব্যক্তি দ্বারা মানুষ খুন, লোটপাট হতে পারে না— এই কথা আমি বলতে পারি উচ্চ স্বরে.. আজ বাংলাদেশের সংখ্যালগুদের উপর যে সব হামলা হচ্ছে তা কখনো কোন মুসলমান করতে পারে না। আজ ধর্ম প্রচারে নামে যে চেয়ার দখল ! ক্ষমতা লাভের স্বপ্ন দেখে ! যারা ধর্ম প্রতিষ্ঠার লক্ষে মানুষ খুন করে তা তো ফেরাউনের বংশধর। এমন হীন কাজ একমাত্র ফেরাউনের অনুসারিরা করতে পারে। ধর্ম প্রচার করে গিয়েছেন বাংলার বুকে অলী আল্লারা। দেশে জন্য কাজ করছেন মনীষীরা. যুদ্ধ করে সম্পদ অর্জ্যন করা যায়। কিন্তু ধর্ম স্থাপন করা যায় না। নবীজি যুদ্ধ করে ধর্ম প্রচার করেন নি- সত্য এই যে যুদ্ধ শেষে নবীজীর ভালবাসা দয়া দেখে বি-র্ধমীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তেমন করে মহাপ্রভু ধর্ম প্রচার করতে অস্ত্র ব্যবহার করেননি। তিনি ব্যবহার করেন- ভালবাসা স্নেহ। তা হলে আজ আমরা কোন ধর্ম প্রচার করছি ? কেন মানুষ খুন করছি ? উত্তর দেওয়ার মত কি জনতা নেই। আমরা স্রষ্টার স্রেষ্ট জীব মানুষ। আমাদের বিবেক কি আমরা বিক্রি করে দিয়েছি। না যারা ঠান্ডা মাথায় ধর্ম প্রচারের নামে চেয়ার দখলের চেষ্টা করতে গিয়ে মানুষ খুন করছে তারা আমাদের তাবিজ করছে। যার কারনে আমরা মুখ বন্ধ করে রেখেছি। নাকি আজ আমরা যারা উপরস্থ কর্মকর্তা আছি, যাদের দ্বারা দেশ রক্ষার কাজ চলছে আমরাই মোটা অংকের লাভাংশ পাওয়ার আসায় মুখ বুঝে নিরবে চোখ মেলে চেয়ে যাচ্ছি। আর ভাবছি দেখিনা কি হয়। মরছে তো পড়ের ফোলা। আমাদের এখানে কি করার আছে। এই বলেই ক্ষেন্ত। আর কত মায়ের বুক খালি হবে। আর কত শহীদ হবে। ৫২ ভাষা আন্দোলনের মত । আর কত বোন ইজ্জত হারাবে রাখব-বোয়ালদের হাতে। আর কত যুবক প্রাণ হারাবে সত্য বলাতে। আর কত কাল আমরা সেই মায়ের সেই সন্তানের দিকে মুখ চেয়ে থাকবো। আমাদের ঘরে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। নাকি বলব আজ এই ভেবে- অন্য দেশের কাছে প্রাণ ভিজ্ঞা চাইতে হবে। বাঁচাও মরও প্রাণ।

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


