প্রবাসের এই বোরিং জীবনে "69" নিয়ে এসেছে এতটুকু বিনোদনের উৎস। আমার সবচেয়ে ভাল লাগে পিচ্চি দুইটাকে আর অয়ন এবং দীপা জুটিকে। পিচ্চি দু'টার মধ্যে মেয়েটার নাম এককথায় অসাধারন আর অয়ন এবংদীপা-মনে হয় একে অন্যের পরিপূরক।
"69" দেখতে দেখতে কখনও হাসি, কখনও কাঁদি আবার কখনও চিৎকার করে গেয়ে উঠি-
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসি মুখ হাসি মুখে আনন্দ ধারায়
তুমি যে আছো তাই আমি পথে হেটে যাচ্ছি
হেঁটে ধেটে বহু দূর, বহু দূর যেতে চাই.....
প্রতিদিনই ডাউনলোড করে দেখি। দ্রুত ফুরিয়ে আসছে ইন্টারনেটে "69" এর ভান্ডার। জানি না এর পর কি দেখবো, হয়তোরা "রংয়ের মানুষ" দেখা শুরু করবো। যারা দেখতে চান চলে যান দেশীকথা ডট কম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



