মূল ডায়ালগঃ টাকা আমার চাই, নইলে জমি। -অয়োময়
রুপান্তরিত ডায়ালগঃ সরকারী গদি আমার চাই, নইলে লংমার্চ। -শেখ হাসিনা।
মূল ডায়ালগঃ ওরে শয়তান! তুই আমার দেহ পাবি, মন পাবি না। - বাংলা সিনেমার জনৈক নায়িকা।
রুপান্তরিত ডায়ালগঃ ওরে বুশ! তুই সাদ্দামকে পাবি, আমাকে পাবি না। - বিন লাদেন।
মূল ডায়ালগঃ শের শাহ-র আমলে দু'আনায় 1 মণ উৎকৃষ্ট ঘৃত পাওয়া যেত। - ইতিহাসবেত্তা
রুপান্তরিত ডায়ালগঃ পেঁয়াজের কেজি মাত্র 9 টাকা। - বানিজ্যমন্ত্রী আলতাফ হোসেন
মূল ডায়ালগঃ নরম পিছল মাটিতে পা টিপিয়া টিপিয়া হাঁিটয়া গেল,.....। - পদ্মা নদীর মাঝি।
রুপান্তরিত ডায়ালগঃ তাহেরের রক্তে সিক্ত মাটিতে পা টিপিয়া টিপিয়া সালেহী হাঁটিয়া গেল, পুলিশ কিছুই করিল না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




