নতুন সংযোজনগুলো ভালই লাগছে, যেমন সেরা ব্লগার কিংবা সবোচ্র্চ সাপ্তাহিক ব্লগারের তালিকা। আরোও কিছু সংযোজনের প্রস্তাব করতে চাই। ডেভেলপাররা ভেবে দেখবেনঃ
1) প্রথমদিকে কি ওয়ার্ড খুঁজে বের করার একটা সার্চ অপশন ছিল, কিছুদিন ধরে উধাও হয়ে গেছে। ওটাকে ফিরে আনা হোক।
2) সকল ব্লগারের জন্য একটা তালিকা করা হোক, যাতে কমপক্ষে সবার নাম দেখা যায়।
3) ব্লগের রেটিং করা ব্যবস্থা করা হোক। এবং সেই রেটিং এর ভিত্তিতে সেরা ব্লগার নির্বাচন করা হোক, লস্কর ভাই রাগ কইরেন না।
4) মন্তব্য যদি কেবলমাত্র সদস্য ব্লগারাই করতে পারে তাহলে মন্তব্যের সাথে ব্লগারদের প্রোফাইলে লিংক দেয়া যেতে পারে।
5) জানি না কি করা যেতে পারে, তবে একই ধরনের নাম ধারন করা থেকে ব্লগারদের বিরত রাখতে ব্যবস্থা নিতে হবে। যেমনঃ আমার নাম "হাসান", আবার আরোও একজন কিছুদিন আগে জয়েন করেছে "হ াস ান" নাম নিয়ে।
6) এছাড়াও সবাই যা চাচ্ছে, এডিটরের পরিবর্তন। সামহোয়ারইন সাইট করে অনেক ধন্য করেছে, কোন সন্দেহ নেই, তারপরেও একটা অলাভজনক কাজের পেছনে তাদের মূল্যবান সময় বেশি আশা করা ঠিক হবে না, তবুও তাদের অশেষ ধন্যবাদ।
7) একাধিক ছবি একবারে আপলোড করার অপশন।
আপাততঃ এগুলোই মনে আসছে। আগামীতে হয়তো আরও প্রস্তাব আসতে পারে, সেই পযনর্্ত শুভ রাত্রি, কারন এখন এখানে(লন্ডন) রাত দেড়টা। এখনই ঘুমাতে যাব।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




