সব মানুষই স্বপ্ন দেখে, কেউবা ঘুমে, কেউবা অবচেতন মনে। কেউ স্বপ্ন দেখে বড় লোক হবার, কেউবা দু'মুঠো ভাতের, কেউবা দেখে একটা সুন্দর দেশের।
একটা ছবির মতো দেশ, যেখানে দারিদ্রতা নেই, দূনীর্তি নেই। সেই দেশের স্বপ্ন আমাদের সবার মধ্যেই বোধ করি লালিত, কারোও কম, আবার কারোও বেশি।
71 এ শেখ মুজিবের দেখানো স্বপ্ন কে সাকার কোটি কোটি নগ্ন, অর্ধনগ্ন, অত্যাচারিত লোক যুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। এ নয় যে, তাদের মাঝে বিদ্রোহের উম্মাদনা ছিল না, কিন্তু সেই উম্মাদনাকে কোন গন্তব্যে নিয়ে যেতে শেখ মুজিবের অবদান ছিল অতুলনীয়। তার ব্যর্থতাগুলো তার অবদানের কাছে তুচ্ছ, তাই ব্যর্থতাগুলো না হয় অন্যদিন আলাপ করা যাবে।
তেমনি ডক্টর ইউনুসের দেখানো স্বপ্ন বুকে দূনীর্তিপীড়িত সারা বিশ্বের বুকে এই দেশের মানুষ প্রমান করেছে সরকারের সাহায্যের আশা বসে না থেকে তারা নিজেরা কি করতে পারে।
অধ্যাপক জাফর ইকবাল তেমনি একজন স্বপ্নদ্রষ্টা। তার দেখানো স্বপ্ন- বিজ্ঞানে সফল বাংলাদেশের প্রত্যাশায় সারা দেশে আজ বিজ্ঞান, গনিত চচর্ায় ব্যাকুল। ধন্যবাদ স্যার আপনাকে।
এই রকম হাজারো স্বপ্নদ্রষ্টা আমাদের চাই। কেউ কি বলতে পারেন আর এমন নেতা পাবো কোথায়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




