ভাবতে অবাক লাগে আজ থেকে ৮ বছর আগে পড়ন্ত বিকেলে ৫৫ জন ছোট্ট ছোট্ট ছেলেগুলো মলিনমুখে অচেনা এক পরিবেশে একে একে বাবা মাকে বিদায় দিচ্ছিল, তখন কেইবা ভেবেছিল সেই বন্ধুত্ব টিকে যাবে এতটি বছর। অনন্য সাধারন এক অনুভূতি!
জীবনের স্বাভাবিক নিয়মেই এগিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষণ, কলেজ শেষ করলাম, ভার্সিটি শেষ করলাম, এক এক করে চাকুরিতেও জয়েন করলাম। ব্যাচের অর্ধেক পোলাপাইনের বিয়ে হয়ে গেলে, বাকি অর্ধেকের অর্ধেক আবার এইদিক ওইদিকে বান্ধা আছে। অনেকের আবার দড়ি টানাটানি চলছে। একদিন হয়তো সেই ৫৫ জনকে খুঁজে পাবো আমাদের উত্তরসুরীদের কলকাকলীতে, সেই কান্নাভরা চোখগুলো খুঁজে পাব ক্যাডেট কলেজের সেই পাঁচিল গেটের সামনে।
মজার একটা কথা দিয়ে শেষ করছি। হোসাইন দাবি করেছে যে ওর মেয়ে নাকি দেখতে ওর মতো হয়েছে। সাথে সাথে ইশতিয়াক ফোড়ন কাটলো, ওই ব্যাটা মিছা কথা বলিস কেন, তোর মেয়ে মুখে তো একটা দাড়িও দেখলাম না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




