somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্যারেন সলোমন - আমার নতুন বন্ধু

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস তিনেক হতে চলল লন্ডন মেট্রোপলিটন ইউনির্ভাসিটিতে ভর্তি হয়েছি। ক্লাসের সবার সাথেই মোটামুটি পরিচয় আছে, তবে ড্যারেন আর ফাহিমের সাথেই বেশি খাতির। ড্যারেনের জন্ম এখানেই, তবে পরিবার জ্যামাইকান আর ফাহিম পাকিস্থানি।

যাহোক, ফাহিমের চাইতে ড্যারেনই বেশি ফ্রেন্ডলী। যাহোক ও প্রায়ই আমার বাসায় আসে, আমরা একসাথেই বলতে গেলে ভার্সিটির এ্যাসাইনমেন্টগুলো শেষ করছি। আমার কিছুটা শেষ হলেই ওকে পাঠিয়ে দেই, ও তেমনিভাবেই সাহায্য করছে।

আজকে ফোনে কথা বলতে বলতে, বলে ফেললাম - আগামীকাল আমার টিউশন ফি ডাইরেক্ট ডেবিট হবে আর আমার বেতনও একাউন্টে এসে পৌছায় নাই। তাই একাউন্ট ডাইরেক্ট ডেবিটের পর প্রায় শূন্য হয়ে যাবে। তাই একজন বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একাউন্টে জমা দিয়েছি ... ইত্যাদি ইত্যাদি।

ফোন রেখে টিভি দেখতে বসে গেলাম, রাত প্রায় সাড়ে এগারোটা বাজে। হঠাত ড্যারেন ফোন করে বলল, আমি তোমার বাসার বাইরে গাড়িতে বসে আছি, এসে দেখা কর। বাহির হলাম, করমর্দনের জন্য স্বভাবসুলভ মতো হাত বাড়িয়ে দিলাম। ও হাত মেলালো, সেই হাতে কিছু কাগজের অস্তিত্ব খুজে পেলাম। অন্ধকারে জিজ্ঞাসা করলাম, এগুলো কি? বলল - আমি তো কাজ করি না, তাই সঞ্চয়ও তেমন নাই, তবুও তোমার এই বিপদের দিনে সামান্য সাহায্য করলাম মাত্র।

মুহূতের জন্য ভাবতে পারলাম না কি বলল, একবার ফিরে দিতে চাইলাম, বললাম আমার একাউন্টে যা আছে, এই ধাক্কায় সেটা দিয়ে ম্যানেজ করতে পারবো। ও ফেরত নিতে রাজি হল না। জোরাজুরি করলাম না, অভাবনীয় আবেগ আমাকে বলল টাকাটা ফেরত দিলে তার বন্ধুত্বের অপমান করা হবে। সে চলে গেল, মিনিট পনের পরে এসএমএস পেলাম - "Friends are there in good times and bad. We may not have much in this life but friendship is greater than earthly things like money."
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×