লস্কর ভাই শতক হাঁকিয়েছিলেন গত 19 তারিখে। একশটি ব্লগ লিখতে সময় নিয়েছিলেন 31শে ডিসেম্বর থেকে 19 শে ফেব্রুয়ারী পযনর্্ত 41 দিন। দিন প্রতি ব্লগ পোষ্টের হার 2.44।
আড্ডাবাজও ইতিমধ্যে সেঞ্চুরী হাঁকিয়েছেন, 17ই ডিসেম্বর থেকে 17ই ফেব্রুয়ারী 2 মাসে। ব্লগ পোষ্টের হার 1.69।
এরপরেই আছেন তালুকদার সাহেব। অনেক কষ্ট করার পর ওনার পোষ্টের হার কমানো গেছে। 28 দিনে ওনার পোষ্টের সংখ্যা 88, পোষ্টের হার 3.14।
কিন্তু আমাদের মাঝে রের্কড সৃষ্টি করতে যাচ্ছেন নাহিদ আল মালেক। তিনি 19শে ফেব্রুয়ারী ব্লগ লিখতে শুরু করে গত চারদিনে 39 টি তথাকথিত ব্লগ লিখে সপ্তাহের সবের্াচ্চ ব্লগারের স্থানটি ইতিমধ্যেই দখল করে চরম গতিতে সবের্াচ্চ ব্লগারের স্থানটি দখল করতে ছুটে চলেছেন। তার ব্লগ(!!!) পোষ্টিং এর হার 9.75। প্রতিটিতে গড়ে যদি উনি 15 মিনিট করে সময় দিতেন তাহলে ওনার খরচ হতো 146.25 মিনিট যা কিনা আড়াই ঘন্টার কাছাকাছি। আগামী 5 দিনের মধ্যে উনি শতক পার হবেন বলে আশা করছি।
আমি কখনই ব্লগ পোষ্টিং এর বিপক্ষে নই। কিন্তু এভাবে নিলজ্জের মতো মানহীন, রসকষহীন কিছু লিখেই পোষ্ট করে দিতে হবে তার বিপক্ষে। ভাইরে আমিও ভাল লিখতে পারি না, কিছুটা চেষ্টা করি, কিছুটা ড্রাফট করি, তারপর পছন্দ হলে পোষ্ট করি। চেষ্টা করে দেখুন, হয়ে যাবে।
অনেকেই ভাল ভাল পোষ্ট করেন, কিন্তু ব্লগ ফ্লাডিং-এর জন্য নিচে পড়ে যায় বিধায় দেখা যায় না। তারা হতাশ হয়ে পড়েন। আশা করবো সেদিকটাতে নজর দিবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




