বেশ জমে উঠেছিল সেই আড্ডাটা। নানান বিষয় নিয়েই কথাবার্তা চলছিল, ধর্ম, ভাষা, প্রতিশব্দ ইত্যাদি। এর মাঝে অপ বাক গেলেন পোলার হাগু সাফ করতে। হাহাহাহা...। লুনা রূশদী বিদায় নিলে বাজার করতে। স্রেয়শী বসু যখন তার মনের কথা পোষ্ট করলেন ততক্ষনে সবাই চলে গেছে। কেউ পড়েছে কিনা সন্দেহ আছে। 138টা মন্তব্য এসেছিল।
ব্লগাররা অনেকদিন ধরেই একটা চ্যাটিং ব্যবস্থার অনুরোধ করে আসছে। ভালই হবে, কিন্তু সমস্যাও আছে। ব্লগের মন্তব্যগুলোই দিন দিন ভয়াবহ হয়ে আসছে। গালাগালি, কটু বাক্য (আমিও বাদ যাই না) ... আর চ্যাটিং-এর ব্যবস্থা দিলে ওই রুমে ঢুকা যাবে না। সময় সময় মনে হয় সংসদের গালাগালিকেও হার মানাবে।
এই সমস্যাটা দূর করার জন্য একটা কাজ করা যেতে পারে। যারা যারা আমরা চ্যাটিং-এ আগ্রহী, তারা আপাতত ইয়াহু কিংবা এমএসএন -এর কোন এটা রুমে জড়ো হয়ে চ্যাট করতে পারি। এতে করে ব্লগারদের মধ্যে ভূল বোঝাবুঝি দূর হতে পারে আবার বাড়তেও পারে, 50%-50% সম্ভাবনা। চলুন না ট্রাই করে দেখি একদিন।
আগ্রহীরা মন্তব্য পাঠিয়ে সায় দিন। অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



