সানসাইন, ইন মাই আইস ইস মেকস মী ক্রাই
সানসাইন, অন দ্যা ওয়াটার ইট লুকস লাভলী
......
......
অঞ্জন দত্তের এই গানটা শুনতে খুব ভাল লাগে কিন্তু এদেশের আসার আগ পযনর্্ত এর মর্মার্থ বুঝতে পারিনি। সামান্য একটা রোদ, তাকে নিয়ে আবার গান গাওয়ার কি আছে, আবার রোদ কি করে আনন্দ দেয়, বুঝতেই পারতাম না। রোদে তো আমার অবস্থা খারাপ হয়ে যেতো। আমি রোদ একেবারেই সহ্য করতে পারতাম না। রোদ উঠলেই চোখ দুটো সরু হয়ে যেতে, মেজাজ তিরীক্ষী, কাপড় ভিজে একাকার।
এই দেশে সব কিছু বদলে গেছে। গত দু'সপ্তাহ ধরে বেশ ঠান্ডা, সাথে মাঝে মাঝে গলিত তুষার বৃষ্টি। অবস্থা খারাপ। খুব করে চাচ্ছিলাম একটু রোদ উঠুক। হঠাৎ করেই আজ সকালে যখন ঘুম ভেঙ্গে গেল তখন দেখি জানালা দিয়ে ভেতরে চনমনে রোদ ঢুকছে। দেখেই মন ভাল হয়ে গেল, তাড়াতাড়ি করে রেডী হয়ে বেরিয়ে আসলাম, অফিসে যাচ্ছি। মনে মনে গানের কলিটা গাইছিলাম।
আমারই মেজাজ খারাপ হয়ে যায় কয়েকদিন সূর্যের মুখ না দেখলে, তাহলেই বুঝেন যারা এই দেশে জন্মগ্রহন করেছে তাদের অবস্থা। 80% ভাগ লোক এই দেশে অবসন্নতায় ভুগে।
সামনে গ্রীষ্ম আসছে, শুনেছি গ্রীষ্মতে নাকি এরা খুব মজা করে, চারিদিকে আনন্দের রেশ দেখা যায়। দেখি সেই দিন পযনর্্ত.... এই সামান্য দূলর্ভ রোদ্দুর নিয়েই খুশি থাকতে হবে।
[বিঃ দঃ্র গানটি জন ডেনভারের, আমি জানতাম না। লেখাটি পরিবর্তন করতে ইচ্ছে করছে না বিধায় আলাদা করে জানিয়ে দিলাম ]
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



