প্রথমে আমার সম্বন্ধে কিছু কথা বলি। নতুন করে কিছু বলার নেই। প্রতিদিনই কিছু না কিছু বলি।
বিলেতে এসেছি অক্টোবরের 1লা তারিখে। ইতিমধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছি। স্নাতকোত্তর পযর্ায়ে পড়াশুনা করছি, সাথে সাথে একটা চাকুরি করছি। আনর্্তজালে ঘুরতে ঘুরতেই এইখানে আসা। বাংলা লেখার অভ্যাস অনেকদিন ছিল না, প্রায় ভুলেই গিয়েছিলাম। আর এখন আঙ্গুল থামতেই চায় না।
* দশম ব্যক্তি হিসেবে অর্ধ শতক হাঁকাতে যাচ্ছি।
* এ পযনর্্ত 39 দিনে 49 টি খেরোখাতার অনুচ্ছেদ প্রকাশ করেছি। প্রকাশের হার দিন প্রতি 1.26।
* 49টি অনুচ্ছেদে মন্তব্যের সংখ্যা 146, হার অনুচ্ছেদ প্রতি 2.98।
* 11টা অনুচেছদে কোন মন্তব্যই নাই।
* অফিসে কাজে ফাঁকে ফাঁকে অনুচ্ছেদ প্রকাশ করি। তবে কখনও কখনও কিছু করতে ভাল না লাগলে কিছু একটা হলেও ছাপিয়ে দেই। এ কারনে লেখার মান নেমে যায়। এ রকম প্রকাশ প্রায় 10 টা।
* আমার অধিকাংশ লেখাই লন্ডনের জীবন, বাংলাদেশকে নিয়ে। লন্ডনকে নিয়ে লিখেছি 10টা, বাংলাদেশকে নিয়ে 17 টা।
* সবচেয়ে বেশি মন্তব্য পাব বলে যে অনুচ্ছেদটিতে (মাতৃভাষা দিবস ও কিছু উপলদ্ধি) আশা করেছিলাম সেটাতে পেয়েছি মাত্র দুটি মন্তব্য, তাও আবার একটি আমার।
* সবের্াচ্চ মন্তব্য পেয়েছি "বিদেশের পত্রিকায় বাংলাদেশের খবর" অনুচ্ছেদে।
* এখন চেষ্টা করছি খেরোখাতার সবকিছু বাংলায় লিখতে। অন্তত চেষ্টা করে দেখি কত দূর যাওয়া যায়।
* ক'দিন আগে সতীর্থ মুখফোড় আমাকে 'ব্লগবন্ধু' উপাধিতে ভূষিত করেছেন।
আর কিছু মনে আসছে না। অনেকক্ষন অনেক প্যাচাল পাড়লাম। ক্ষমা করে দিয়েন, সাথে সাথে নিদেনপক্ষে একটা অভিনন্দন জানাতে ভুলবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



