প্রথম আলোর একটা খবরে চোখ আটকে গেল। খবরটি শিরোনাম 'ঝিনাইদহে 21 এবং সিলেটে এক জেএমবির এক জঙ্গির ফাঁসির আদেশ'।
অনেকদিন পরে প্রথম পাতায় দু-দুটো ভাল খবর পেলাম। একটি আশরাফুলের শতক আর এই খবরটি।
এই ঘোষনার পরে হয়তো জেএমবির আস্ফালন কমে যাবে। এক জঙ্গির বাবা অভিযোগ করেছে যে বড় বড় জঙ্গি নেতাদের কিছু হচ্ছে না আর তার ছেলের ফাসিঁর ঘোষনা হয়ে গেল। জানি, শেষমেষ সবাই হয়তো বেঁচে যাবে, তবুও ক্ষনিকের জন্য হলেও তাদের এই জঙ্গি তৎপরতা দমে যাবে।
এইভাবে ধরে ধরে সবগুলোকে জেলে পুরতে পারলে মনে হয় ভাল হতো। সরকার নিজের ভবিষ্যত চিন্তা না করে যদি সব কয়টার একই ব্যবস্থা করে তাহলে তাদের ভোট বাড়বে বই কমবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

