হাসিন ভাই ও তার সতীর্থ প্রোগ্রামাররা কখনই স্বপ্নেও ভাবতে পারেননি তাদের ব্লগসাইটটি একদিন এই পযর্ায়ে এসে যাবে।
চারিদিকে গালাগালি, ব্যক্তিগতভাবে আঘাত করা, নোংরা নোংরা সব কথাবার্তা, ধর্মের পক্ষে-বিপক্ষে কলমের হানাহানি। আর কি দেখতে হবে?
অসহ্য হয়ে পড়ছে। ব্যক্তিগত জীবনে অনেক গালাগালি করেছি, কিন্তু এখানে যখন লিখতাম, তখন কলম সামলে লেখার চেষ্টা করেছি, কিন্তু এ কি দেখছি? মুখেও তোলা যায় না এমন কথা নিঃদ্্বিধায় লিখে যাচ্ছে একেক জন।
আমি খুব ভীতু আর ফালতুগোছের একজন। ফালতু বলছি কারন চড় খেয়ে চড় দেইনি, কষ্টটুকু নিজের মধ্যে হজম করে গেছি। কি করব হানাহানি, লড়াই করা আমার মাঝে নেই, ভালও লাগে না। এখানে সবাই এতটা হিংস্র হয়ে পড়েছে কিছু লিখার আগে ভয়ই লাগে।
প্রবাসী জীবনে এ সাইটটি এনে দিয়েছিল অন্য রকম এক ভাল লাগা। কিন্তু বেশিদিন টিকল না। গত দুই সপ্তাহ ধরে আমার এখানে আসতে ইচ্ছা করে না, তবুও ঘুরে ঘুরে আসি।
এর শেষ কোথায়............
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


