somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধান কাটা হল সারা

১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীচরণেষু মা,

এ বছরও পৌষ সংক্রান্তিতে বাড়ি যেতে পারলাম না। ভেবেছিলাম পুরুলিয়া যাব, দুয়ার্সিনির বাংলোয় সকাল থেকে দলে দলে মেয়েরা আসবে গান শোনাতে তারপর চলে যাব কাঁসাই নদীর ধারে, এলোমেলো পাহাড় চুঁইয়ে আসা আলোয় ঝলমলে ঘোড়ানাচ , একে একে রঙিনে রঙটানা টুসু বুড়বুড়ি কাটতে কাটতে ডুবে যাবে জলের তলায়, কন্যার বিদায় কখনই সহ্য করা যায় না। চোখ ফেটে জল আসে, আত্মীয় স্বজনদের বিয়েতেও তুমি লক্ষ্য করেছ আমি সেই সময়টা এড়িয়ে যাই। মেঘে ঢাকা তারার গানটা এত টুসুর ভেতরেও ভেসে আসে, কিন্তু বিজয়ার দিন তো কই আমার কান্না পায় না! মা গো, এত রহস্যের কিছু নেই, প্রতিবার বাড়ি থেকে আসার সময় আমি তোমার মুখের দিকে তাকাতে পারিনা তা কেন আমিও জানি তুমিও জান।ধুস দেখ কোন কথা থেকে কোন কথায় চলে এসেছি, আসলে এই বছরও আমি যেতে পারব না, জানি বাড়িতে তুমি আর বাবা একা অপেক্ষা করে থাকবে, বাবা নারকোল ঝেড়ে পরপর সাজিয়ে রেখেছে, দোকানে আগে থাকতে বলে আনিয়ে রেখেছে অল্প অল্প দানা ওয়ালা ঝোলা নলেন গুড়, তুমি চল্লিশ বার বকুনি দেওয়াতে আতপ চাল ভাঙিয়ে এনেছে আর নিয়ে এসেছে ক্ষোয়া ক্ষীর। প্লিজ তোমরা পিঠে-পুলি সব করে খেও, দ্যাখো আমি ঠিক কবে যেতে পারবো এখনি বলতে পারছি না। পুরুলিয়া না গেলেও বাড়ি যাবো না। আসলে এবার পুরুলিয়া যেতেই চেয়েছিলাম, অনেকদিন নতুন ধানের গন্ধ পাই না তো মা, পোড়া মবিলের গন্ধে ঘাড় নিচু করে রাখি সবসময়। এমু যেতে রাজী হল না, তাই হয়ত সকাল বেলায় কেঁদুলি চলে যাব ।


মা, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি হয়ত পালিয়ে যাচ্ছি, কিন্তু কেন তুমি সেটা প্লিজ একটু বুঝ। আসলে আমি এইদিনে তোমাদের মুখের দিকে তাকাতে পারি না। যখন ছোট ছিলাম তখন এতটা মনে হত না, বাবার লেপের ভেতর কোলের ওম নিয়ে নবান্নের গল্প শুনতাম। সে ওম আর রইলনা, গল্পেরা হারিয়ে যেতে লাগল। আমার বড় হওয়ার সাথে সাথে নবান্নের গল্প এক ঘেয়ে হয়ে পড়ে, যেমন বাবারাও বড় হওয়ার সাথে সাথে গৃহহীণ হয়ে পড়ে এব ংনবান্নহীণ। আমার ছোটবেলা জুড়ে নতুন চালের গন্ধ ছিল না,গ্রামে থাকতে পছন্দ করতাম না, সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ পরে'র চাইতে বেশী পল্লীকবিকে চিনতাম না। এদেশে আমাদের জমি নেই, তাই নবান্ন নেই, সংক্রান্তিতে কেবল পিঠে পার্বন। আমি জানি তোমাদের এখনও এটা মেনে নেতে ভীষণ কষ্ট হয়, আমারও তখন তোমাদের মুখের দিকে তাকাতে ভীষণ কষ্ট হয়, আমি এড়িয়ে যাই, পালিয়ে যাই। তোমারা অন্য কষ্টের ভেতর বাংলাদেশকে লুকিয়ে রাখো ।

আসলে মা, আমি না মিছিমিছি কষ্টপাই। এই দ্যাখো সিঙ্গুরে কতলোকের জমি একসাথে চলে গেল। সেখানে ফ্যাক্টরী হবে। এরকম এর আগেও গুচ্ছ হয়েছে এটাই স্বাভাবিক। অনেকেই চড়া দামে জমি বেচেছে, টিভিতে আমি নিজে দেখেছি, তাদের হাসি মুখ, তারা বলেছে, এবার তাদের জীবন কত সুরক্ষিত , সুরক্ষিত তাদের সন্তানের ভবিষ্যত। পরপর দুদিন আসানসোল আর বর্ধমান গেলাম সিঙ্গুরের উপর দিয়ে, গিজগিজে পুলিশ ছাপিয়ে চোখে পড়ল সোনালি ধান। কাটা হয়ে গেছে, কোথাও স্তূপীকৃত কোথাও এলোমেলো। আমার তোমাদের মুখ বেশি মনে পড়ল, নিজের সন্তানকে নতুন ধানের গন্ধ না দিতে পারার কষ্ট নিয়ে সেই পিঠে - পার্বনের রাত, বাবার গল্পের মানে আমার কাছে ছিল পিঠের জন্যে অপেক্ষা , তুমি পিঠে বানিয়ে নিয়ে আসতে, আমাদের সেদিন ভাত-রুটির পাঠ থাকত না। আজ আমার সেই অপেক্ষাও নেই, কেবল পালিয়ে বেড়াই। এ বছর দ্যাখো কতগুলো বাড়িতে শেষবারের মত নবান্ন হচ্ছে। নতুন করে আর গল্প তৈরি হবে না তার সন্ততিদের জন্য। আচ্ছা মা , সন্তান কি খুব জরুরী ? সে তো কেবলই তোমাদের কষ্ট দেয় , তাই না ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×