ট্রেনের জানালায় অসহ্য লাগছে খালি ডাল
কবে আসবে পাতা, কে জানে? ফুল, ফল
অনেক পরের কথা। সেগুলো আশা কেবল।
ধান উঠলেই যেন, পিঠে হবে, এমন ভেবো না।
তবু কেউ কেউ ভাবে, মা নারকোল দিয়ে দেয়।
ম্যারিল্যান্ডের প্রশান্তসেবার দিল এক কৌটো
মোম রঙ। তারা কোথায় গেল? ছবির ভিতর?
বড় সড় একটা খাম এল, নো চিঠি, নাহ
হাতের লেখা একটুকরো কাগজ ওবধি নেই।
যে মানুষ সাধারণ, সেই কেবল আশা করে।
অন্যদের কাছে ফালতু সেন্টিমেন্ট, সময় নষ্ট।
প্রতিবারেই মনকে বোঝাই, কি হবে, ছাড় ।
এটুকুতো সময় কেটে যাবে, কি বলিস?
তবু বারবার প্রেমে পড়ি, সে বড় হতচ্ছাড়া
আসে আশা , ভেঙে যাওয়া আর থাকে নালিশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
