somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গার্মেন্টস্ শিল্প বিরোধী আমি নই ।

আপনার স্কুলপড়ুয়া বোন যদি আপনাকে বলে একটি ছেলে তাকে স্কুল থেকে আসার সময় প্রতিদিন বিরক্ত করে ,
এতেই তো আপনার রক্ত মাথায় উঠবে । ঐ ছেলেটি কিন্তু আপনার বোনের শরীরে হাত দেয় নি, বিরক্ত করেছে মাত্র ।
ছেলেটিকে শায়েস্তা না করা পর্যন্ত আপনি ঘুমাতেই পারবেন না ।

এবার ভাবুন তো .....
আপনাদের মা -বোনেরা যদি তাদের অফিসের বস দ্বারা নির্যাতিত হতেন, তাহলে কি করতেন আপনারা ?
১. মুখে প্রতিবাদ করতেন ?
২. আপনি স্থানীয় বাসিন্দা হওয়ায় বা রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে সেই বসকে পেটাতেন ?
৩. পুলিসের কাছে যৌন নির্যাতনের কেস করতেন ?
৪. ভূক্তভোগীকে চাকুরি করতে নিরুৎসাহিত করতেন ?

আপনি উপরের সবগুলোই করতেন । দম থাকতে কমে ছাড়তেন না । কারণ আপনার টাকা, ক্ষমতা , প্রভাব সবই আছে ।
আপনার মা-বোনদের পেটের কোন তাগিদ নেই । চাকুরি না করলেও কিছু যায় আসে না ।

কিন্তু পেটের তাগিদ আছে একজন পোশাক শ্রমিকের । সে হোক পুরুষ কিংবা মহিলা ।

একজন পোশাক শ্রমিক আপনাদের মত প্রতিবাদ করতে পারা তো দূরে থাক মুখ খুলতেই সাহস পায় না ।
আর যারা সাহস করে মুখ খোলে তাদের চাকরি থাকে না ।

তারা সমস্ত দুঃখ কষ্টের নীরব শ্রোতা । কিছুই করার নেই তাদের ।

যেখানে কোম্পানির মালিক অফিসেই যৌনতা করেন, সেখানে তার কর্মচারীরা কি করবেন ?

আর মালিকেরা তাদের ফ্যাক্টরির তৈরীকৃত মাল বা পোশাক বিদেশী বায়াদের দিয়ে পাশ করাতে , তাদের কাছে গাদা-গাদা সুন্দরী তরুনী এনে দেন ।

বিষয়টা এই রকম ,
সুন্দরী নারী + কিছু ড্রিংকস = goods are passed .

পোশাক শিল্পের একজন সামান্য লাইন চীফ(line chief) বা সুপারভাইজার (supervisor) , তারা তাদের অধিনস্থ কোন সুন্দরী মেয়েকে বাদ রাখেন না ।
অফিসারদের কথা তো বাদ ই দিলাম ।

কোন মেয়ে যদি তার শরীর দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের বস তাদের সাথে দূর্ব্যবহার করেন । প্রশাসন বিভাগে বিচার দেন , এই মেয়েকে দিয়ে প্রডাকশন হচ্ছে না ।
কিংবা টার্গেট অনুযায়ী কাজ করছে না ।
তাকে বের করে দেন ।

একজন ভদ্রলোক যিনি কিনা একসময় লাইনচীফ ছিলেন ,

তিনি এখন ফ্যাক্টরি ম্যানেজার । কারন তিনি বিদেশী জি.এম এর জন্য ভালো ভালো মেয়ে জোগার করতে পারতেন ।

একজন ভদ্রমহিলা , তিনিও একসময় লাইন চীফ ছিলেন। কোন শিক্ষাগত যোগ্যতা নেই ।
কিন্তু বর্তমানে সে এখন ওয়েলফেয়ার অফিসার ।

অসহায় -দরিদ্র বাঙালী নারীরা আজীবন ভোগের পাত্রই রয়ে গেল ....।

স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ে ঘটিত মেয়েলি কেলেঙ্কারি কে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় ।
কিন্তু গার্মেন্টস এর এই বিষয়গুলো বিচ্ছিন্ন কোন ঘটনা নয় । এখানে এইগুলো সচরাচর ঘটছে ....।

পোশাকশিল্পে শুধুমাত্র কঠোর নীতিমালা না থাকার কারনে,
শত শত পরিবার ভেঙে যাচ্ছে ......

এর পূর্বে আমি আরও একটি লেখা পোষ্ট করেছিলাম , "গার্মেন্টস এবং অবাধ যৌনতা "
শিরোনাম দিয়ে । ওখানে অনেকেই বলেছেন
যে, পরিসংখ্যান ব্যতীত কিভাবে আমি ওই লেখাটি পোষ্ট করেছিলাম ? আরও বলেছেন কোন গবেষণা ছাড়া ঐ ধরনের লেখা মানে পোশাকশিল্পের বিরোধিতা করা ।

আমি তাদের বলতে চাই, গার্মেন্টস এ কেউ জাতীয়ভাবে পরিসংখ্যান এবং গবেষণার জন্য আসবে না । আসলে তো শ্রমিকদের উপর অমানবিকতার সমস্ত গুমর ফাঁস হয়ে যাবে ।


আর কত ভাবে পোশাকশ্রমিকদের দুর্দশার বর্ণনা দিলে বিষয়টি সরকারের নজরে আসবে ?
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×