somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিটি দেখে মন খারাপ করো না। কানে কানে তোমাকে আজ একটা স্বপ্নের কথা বলবো !!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাগর রুনি হত্তাকান্ডের ২ বছর অতিবাহিত হয়ে গেলো আজ। ভাবছিলাম, পাষাণের মতো এবার আমিও মেঘের কান্নাকে এড়িয়ে যাবো, কিন্তু পত্রিকার পেজ গুলো উল্টাতে গিয়ে মেঘের ছবিটি দেখে আর থাকতে পারলাম না। মেঘের কান্না ভেজা চোখ দেখে ঝাপসা হয়ে এলো আমার চোখ দুটোও।

জানি, প্রতিবছর এ দিনটি এলে মেঘের বাবা মা'র হত্যাকারীরাই লোকচক্ষুর আড়ালে থেকে টেলিভিশনের সামনে এসে আওড়াবে অনেক অনেক বড় বড় বুলি, শুনাবে আশার বানী। সে আশার বানী শুনে বরাবরের মতোই স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমি, ফেলবে তুমিও। কিন্তু তুমি আমি খুব ভালো করেই জানি যে, তাদের সেই বুলি আর আশার বানী গুলো কেবল বাতাস হয়েই ভেসে বেড়াবে এই দেশে, একটা পরিষ্কার টিস্যু হয়ে সেগুলো কখনো কোনও মেঘের চোখের পানি মুছে দিতে আসবে না।

কি? ছবিটি দেখে এখন তোমারও চোখ ঝাপসা হয়ে আসছে?
মন খারাপ করো না। কানে কানে তোমাকে একটা স্বপ্নের কথা বলি,

প্রায় প্রতিদিনই এই স্বপ্নটা দেখি আমি,
"দেখি, বাবা মা হারানো মেঘের চোখের জল,
ইলিয়াস আলীর মতো গুম হওয়া অসংখ্য মানুষের ছেলে-মেয়ে ও স্বজনদের চোখের জল,
২৫ শে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া সেনাসদস্যদের ছেলে-মেয়ে ও স্বজনদের চোখের জল, ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে নিহতদের স্বজনদের চোখের জল,
রানা প্লাজার নিচে চাঁপা পড়া, তাজরিন গার্মেন্টসের মতো এমন অনেক গার্মেন্টসের আগুন পুড়ে কয়লা হয়ে যাওয়া শ্রমিকদের চোখের জল,
শেয়ার বাজারে সর্বস্বান্ত হওয়া মানুষ, অধিকার বঞ্চিত নির্যাতিত শিক্ষকদের চোখের জল, সর্বোপরি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্চিত, নিগৃহীত এমন অগণিত মানুষের চোখের লবণাক্ত জল গুলো একটু একটু করে জমাট বেধে একদিন সেগুলো সমুদ্র থেকে মহাসমুদ্রে রূপান্তরিত হবে।"
বিশাল বিশাল সেই ঢেউগুলো ভয়ঙ্কর গর্জন তুলে আছড়ে পরবে শহর-নগর-বন্দরে, জেলা থেকে গ্রামে, ভাসিয়ে দেবে এদেশের প্রতিটি অলি গলি। যেই নোনা জলগুলো ধুয়ে মুছে ছাফ করে নিয়ে যাবে শুধুমাত্র এমন শত সহস্র মানুষের কান্নার কারন হওয়া মানুষরূপী জানোয়ারগুলিকে।

অতঃপর,আমরা আবার নতুন করে সাজাবো এদেশটাকে। যেখানে থাকবে মেঘ, ইলিয়াস আলীর কন্যার মতো এমন অসংখ্য নিষ্পাপ এতিম শিশুরা। থাকবে উপরের মতো নির্যাতিত, লাঞ্চিত, বঞ্চিত সকল মানুষেরা। থাকবো আমি, থাকবে তুমিও। সেদিন আমরা সবাই একসাথে মিলে আবারও নতুন ফসল ফলাবো এদেশে, স্বাধীনভাবে। ফসলের সবুজ সেই ক্ষেতে হাতে হাত রেখে স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি আর তুমি। মনের আনন্দে গান গাইবো, হাসবো, খেলবো। এবং দু'হাত তুলে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করবো প্রতিনিয়ত।

ভাবতে পারছো, কতো ভালো লাগবে সেদিনগুলো আমাদের সবার কাছে!
তবে এসো, আজ কিছুক্ষনের জন্য হলেও বিনম্র কণ্ঠে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমরা, এমন সুন্দর দিনগুলোর জন্য...!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×