somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক টুকরা ৫ই মে

০৬ ই মে, ২০২৫ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁধে করে র&ক্তাক্ত যে মানুষটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে আমার বন্ধু সোহেল রানা। তাকে খুব নির্মমভাবে সাপের মতো পে$টানো হয়েছিল। সেই সময় তাকে মারার ভিডিওটা দেখেন নি, এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া কঠিন হবে।

২০১৩ এর ৫ই মে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত সারাদিন আমরা একসঙ্গেই ছিলাম। আসরের পর সোহেল আমাকে ওর কাধের ব্যাগটা দিয়ে আমার থেকে আলাদা হয়ে যায়। তারপর এশার কিছুক্ষণ আগে আমাকে একজন ওর নাম্বার থেকে ফোন দিয়ে বলে, এই নাম্বারটা যার সে এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পড়ে আছে। সম্ভব হলে তাড়াতাড়ি আসুন।

আমি তখনও বিজয়নগরে। খবর পাওয়া মাত্রই একটা রিক্সার জন্য পাগলের মতো এদিক সেদিক ছুটতে থাকি। যেদিকে যাই সেদিকেই পুলিশ আর হায়েনার দল। প্রায় আধাঘন্টা দৌঁড়ানোর পর একটা রিক্সা পাই। তারপর সেই রিক্সায় করে ঢাকা মেডিকেল যাওয়ার পর যা দেখি, মৃত্যুর আগ পর্যন্ত তা কোনোদিন ভুলতে পারবো না।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অসংখ্য লাশ পড়ে ছিল। যাদের বুক পিঠ বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এত এত লাশের ভেতরে কীভাবে আমি আমার বন্ধুকে খুঁজে পাই? এর কাছে ওর কাছে ছুটতে থাকি, কেউ ওর ব্যাপারে কোন তথ্য দিতে পারে না।
অনেক খোঁজাখুঁজির পর বারান্দার এক কোণায় সোহেলকে খুঁজে পাই। ওর পড়নে থাকা সাদা গেঞ্জিটা (হেফাজতের লগো দিয়ে আমিই প্রিন্ট করে দিয়েছিলাম) রক্তে লাল হয়ে গিয়েছিল। ওর মাথায় এত বেশি পরিমাণে আঘাত করা হয়েছিল যে, মাথাটা ফুলে গিয়ে একটা বড় পাতিলের সমান আকার ধারণ করেছিল।

সোহেলের চোখ বন্ধ। কয়েকবার ডাকার পর একটু একটু করে চোখ মিলে তাকিয়ে বিরবির করে আমাকে বললো, তুমি আসছো? আমি যদি আমারা যাই তাহলে আমার কিছু লোন আছে, সেগুলো পরিশোধ করে দিও। আর কিছু বলতে পারলো না। মুখ দিয়ে রক্ত বমি হতে লাগলো। আমি আবার পাগলের মতো ছুটতে লাগলাম।

উত্তরা হাউজবিল্ডিং থেকে পল্টন পর্যন্ত হেঁটে হেঁটে আসার কারণে আমার পা ফুলে এমন ভয়াবহ অবস্থা হয়েছিল যে, এক কদম সামনে বাড়ার মতো শক্তিও আমার অবশিষ্ট ছিল না। তবুও আমাকে দৌঁড়াতে হয়েছে। কারণ সোহেলকে আমার বাঁচাতে হবে। এটা ছাড়া তখন আমার আর কিছুই মাথায় কাজ করছিল না।

মহান আল্লাহর অশেষ দয়ায় শেষ পর্যন্ত সোহেলকে আমরা বাঁচাতে পেরেছিলাম। হ্যাঁ সোহেল রানা বেঁচে আছে। মাথায় ৩৬ টা ছোড়ড়া গুলি লাগার পরও আল্লাহর দয়ায় সে বেঁচে আছে। তবে তাকে বাঁচানোর জন্য আমাকে কী পরিমাণ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তা অনেকের জন্য কল্পনা করাও কঠিন হয়ে যাবে। তবে আজ আর সেসব লিখছি না।

ভিডিওটা দেখে অনেকেরই যেহেতু ধারণা হয়েছিল যে, সে হয়তোবা শহীদ হয়ে গেছে (আজও এমন পোস্ট নজরে এসেছে)। তাই সবাইকে জানানোর জন্য আজ এ পোস্টটি লিখলাম।

যে ভাইটি কাঁধে করে আমার বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিল, ছবিতে তার চেহারা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা কেউ যদি তাকে চিনে থাকেন, অনুগ্রহপূর্বক তার সন্ধান দিবেন। এই মানুষটির কাছে একবারের জন্য হলেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

- শাবীব তাশফী

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৫ ভোর ৫:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×