সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫
কবি শহীদ সাগ্নিককে শব্দপাঠ পদক ২০১০ প্রদান করা হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কবি শহীদ সাগ্নিককে শব্দপাঠ পদক ২০১০ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) কবিগৃহ কমলগঞ্জের শমশেরনগরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়েছে। সাহিত্যের কাগজ শব্দপাঠের প্রধান সম্পাদক কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. আব্দুল খালিক। অতিথির বক্তব্য রাখেন গবেষক মাহফুজুর রহমান, সাহিত্য ও সমাজকর্মী অপূর্ব নারায়ন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, নিরঞ্জন দাস, আপ্তাব লস্কর, আব্দুল হান্নান, আজর আলী, বজলুর রহমান ও কবি শহীদ সাগ্নিক। কবির লেখা থেকে পাঠ করেন মোমেন মাহবুব, সৈয়দ ফখরুল, নুহা, শারমিন ও মাহদী। কবির লেখা গান শোনান অমলেন্দু শর্মা। শব্দপাঠ পদক প্রদান উপলক্ষে কবিকে মানপত্র, ক্রেস্ট ও পঁচিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সাহিত্যের ছোটকাগজ শব্দপাঠ যুক্তরাজ্যভিত্তিক প্রবাস প্রকাশনীর একটি প্রকাশনা। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কাগজটির পক্ষ থেকে শব্দপাঠ পদক প্রদান করা হয়ে থাকে। #
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।