somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চালের বস্তায় “সর্বোচ্চ বাজার মুল্য” লেখা নাই !!!

১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাল ও ডালের বস্তায় খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় সিটি গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। অভিযান তদারকি করেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমীনা বেগম। সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘আইন অনুযায়ী চালের বস্তায় সর্বোচ্চ খুচরা মূল্য লেখা বাধ্যতামূলক। একই সঙ্গে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও লিখতে হয়। কিন্তু সিটি গ্রুপের তীর মিনিকেট চাল ও ডালের বস্তায় মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য লেখা ছিল না। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারার লঙ্ঘন। তাই সিটি গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এর আগেও সিটি গ্রুপকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। তারা তা আমলে নেয়নি। পরবর্তীতে তারা সংশোধন না হলে আইন অনুযায়ী দ্বিগুণ জরিমানা করা হবে।’ আইনের ৩৭ ধারায় বলা আছে, ‘কোনো ব্যক্তি কোনো আইন বা বিধি দ্বারা কোনো পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করিবার এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করিবার বাধ্যবাধকতা লঙ্ঘন করিয়া থাকিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’


অধিদফতরের এ সহকারী পরিচালক আরও বলেন, ‘বাজারে হঠাৎ করে কারণ ছাড়াই চালের মূল্য বাড়ছে। বাড়তি এ মূল্য পাচ্ছেন না কৃষক ও উৎপাদনকারীরা। মধ্যস্বত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাই আইন অনুযায়ী বস্তার গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য নিশ্চিত করতে পারলে হঠাৎ করে চালের দাম কেউ বাড়াতে পারবে না। এছাড়া অনেক প্রতিষ্ঠান চালের বস্তায় ওজনে কম দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সুত্র:
এ্যাডমিন ডিপার্টমেন্ট-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
www.jagonews24.com


সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×