বাংলাদেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ করে দেশে শিশু হত্যা ও ব্লগার হত্যা বেড়েই চলেছে। এ দেশ স্বাধীন দেশ। মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। যে কোন ধর্মের লোকই তাদের নিজ নিজ মত প্রকাশ করতে পারে। ব্লগারদের কাজই হচ্ছে সমালোচনা করা। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর উগ্রপন্থি মানুষ ব্লগারদেরকে হত্যা করে গোটা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
গণমাধ্যম থেকে জানা যায়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত দেশে ৫ জন ব্লগার খুন হয়েছে। হত্যাকারীদের প্রথম শিকার ব্লগার আহমেদ রাজীব হায়দার। ২০১৩ সালের ১৫ ফেব্র“য়ারী দূবৃত্তরা তাকে হত্যা করে। ২০১৫ সালের ২৬ ফেব্র“য়ারী খুন হন ব্লগার অভিজিৎ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে খুন করে দূবৃত্তরা। ২০১৫ সালের ৩০ মার্চ খুন হন ওয়াশিকুর রহমান। ঢাকার বেগুন বাড়ী এলাকায় হত্যা করা হয় তাকে। ২০১৫ সালের ১২ মে সিলেটে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। গত ৮ আগষ্ট খুন ঢাকার গোড়ানে খুন হন ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল।
এসব বিষয় বিশ্লেষন করলে দেখা যায়, মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্দ করতেই চলছে ব্লগার হত্যা। যারা এসব হত্যকান্ডের সাথে জড়িত তারা কি আদৌ ভেবে দেখেছেন যে, ইসলাম হত্যাকে অনুমোদন দিয়েছে কি না? ইসলাম কখনো হত্যাকে অনুমোদন দেয় না। পবিত্র হাদীস শরীফে এসেছে- কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তবে সে যেন সমগ্র জাতিকে হত্যা করলো। অর্থাৎ- সমগ্র জাতিকে হত্যার দায়ভার তার উপর বর্তাবে এবং সমগ্র জাতিকে হত্যার মতো তার আমল নামায় লেখা হবে। তাদের ভেবে দেখা উচিত মানুষ খুন করে শান্তি আনতে পারে না।
যারা এসব কাজ করছে তাদের প্রতি আমার অনুরোধ- ব্লগের জবাব ব্লগেই দিন। লেখালেখির মাধ্যমে আপনারা এর জবাব দিন। অস্ত্র ফেলে হাতে কলম তুলে নিন। ব্লগাররা যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে লেখালেখি করে তাহলে আপনারা কলমের মাধ্যমে এর জবাব দিন। অর্থাৎ আপনারা ব্লগের মাধ্যমেই এর জবাব দিন। এ জন্য ব্লগারদেরকে হত্যা করা মানে “মাথায় ব্যাথা হওয়ার কারণে মাথা কেটে ফেলে দেয়া’র মতো কাজ”। এখন আপনারাই চিন্তা করুন মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলে দিলেই কি মাথা ব্যথার সামাধন হয়ে যাবে? কখনো নয়, মাথা ব্যথার জন্য প্রয়োজন ডাক্তারের পরামর্শ নেয়া এবং ডাক্তারের পরামর্শ মতে ঔষধ সেবন করা। তাহলেই মাথা ব্যথার সমাধান হবে। বিষয়টিও ঠিক তেমনি, আপনারা হত্যা কর্মকান্ড বন্ধ করে লেখালেখির মাধ্যমে জবাব প্রদান করুন। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

