somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব আল হাসানের শাস্তি, বিসিবি, পাপন এবং অন্যান্য

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিব আল হাসানের ঘটনায় আমরা সবাই ব্যাথিত।
আমরা আবেগপ্রবণ জাতি এবং ক্রিকেট অন্যতম আবেগের উৎস। বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার এবং বাংলাদেশের প্রধান স্তম্ভ সাকিব আল হাসানের এই বিরতি নিঃসন্দেহে আমাদের ক্রিকেটকে একটু হলেও পিছনে ফেলে দেবে। তবে সাকিব, তামিম দের বিকল্প খুঁজতেও সাহায্য করবে। মাশরাফি নাই। কিন্তু আমাদের তো ক্রিকেটে ভালো করতে হবে।
#পাপন_সাহেবের_সব_দোষ বিষয়টা মোটেও এমন নয়। ICC র Anti Corruption Unit স্বাধীন ভাবে কাজ করে। যদিও ক্রিকেটারদের আন্দোলন, সাকিবের চুক্তি বিষয়গুলো একসাথে হওয়াতে আবেগি বাঙালি মনে করছে ঘটনাগুলো একসূত্রে গাথা।
১. দুই বছর আগের ঘটনায় এখন কেন সাজা??
২০১৮ সালের তিনটা ম্যাচ কে নিয়ে আগারওয়াল নামক জুয়ারির সাথে Whatsapp এ চ্যাট হয় সাকিবের। বিষয়টা গোপন রাখেন সাকিব। এ বছর জুয়ারি ধরা পড়লে, তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে সাকিবকে প্রশ্ন করে ACU. ঘটনা তদন্ত করে নিশ্চিত হয়েই সাকিবকে বলা হয়। সাকিব স্বীকার করলে রায় দেওয়া হয়।
রায় ঠিক করে ICCর উকিলদের নিকট পাঠানো হয়। তারা আইনগত দিকগুলো বিবেচনা করেন। এসব নিয়ে ৬মাস থেকে ২ বছর সময় লেগে যেতে পারে।সাকিব যদি অস্বীকরা করত, তাহলে শুনানি হত। আরো সময় লাগত।
২.#লঘু_পাপে_গুরু_দণ্ড।
ACU মূলত ক্রিকেটারদের কাছ থেকে তথ্য নিয়েই কাজ করে। প্রত্যেকটি খেলোয়ার কেই এই বিষয়গুলো বার বার বলা হয়। সাকিব এমন বহু শেসনে অংশ নিয়েছেন। আর তিনি স্বপ্রণোদিত হয়ে জানাননি, এটা অপরাধ। কারণ আপনার মনে কি ছিল, তা তো আর তারা জানেন না।
৩.এতো_রিপোর্ট_করা_লাগবে_কেন?
ACU লোকাল এবং ইন্টারন্যাশনাল সব ম্যাচেই কাজ করে। যেমন বিশ্বকাপের সবম্যাচে কমপক্ষে দুজন করে ছিলেন।
দেখুন ক্রিকেটারদের অনেক কিছু মেনে চলতে হয়। একসময় প্রচুর জুয়া খেলা হত ক্রিকেট নিয়ে। এখন হয় না। জুয়া বন্ধ করা ICC র পক্ষে সম্ভব না। কারণ bet365 এর মতো জুয়ার সাইটগুলো আইসিসির স্পন্সর। তাই খেলোয়ার এবং আম্পায়ারা যেহেতু এর বেশি টার্গেট থাকে। তাই তাদের সাথে সাথে জানানো হয়তো ঐ জুয়ারিকে আরো দ্রুত থামাতে সাহায্য করত।
৪. #গ্রামীণফোনের_সাথে_সাকিবের_চুক্তি।
বাংলাদেশ দলের সবচেয়ে বড়ো স্পন্সর টেলিকম খাত। গত টার্মে রবি ৯০ কোটি টাকা দিয়ে স্পন্সরশিপ কিনে নেয়। শর্ত ছিল কোন খেলোয়ার অন্য টেলিকমের সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু একজন গ্রামীণফোনের সাথে যুক্ত হয়। যার ফলে রবি স্পন্সরশিপ বাতিল করে। তারপর বিসিবি নিয়ম করে টেলিকমের সাথে কোন ব্যক্তিগত চুক্তি নয়। অন্য চুক্তিতে অনুমতি লাগবে। সাকিব ৩ কোটিতে গ্রামীণফোনের সাথে যে চুক্তি করেছে তাতে স্বভাবতই স্পন্সরশিপের জন্য তারা আসবে না। যার ফলে প্রতিযোগিতা কম হবে। ক্ষতিগ্রস্ত হবে বিসিবি, মানে দেশের ক্রিকেট ওক্রিকেটাররা।
এজন্য সাকিবের চুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছিল বিসিবি।
৫. এর আগেও সাকিবকে নিষিদ্ধ করে বিসিবি। তার কারণ সাকিব বিসিবির অনুমতি না নিয়ে কেলতে গেছিল, কৌফিয়ত তলব করলে অবসরের হুমকি দেয়।

দেখুন সবাইকেই নিয়মের ভিতর থাকতে হয়। জয়সুরিয়াকেও কিন্তু শুধুমাত্র না জানানোর অপরাধে নিষিদ্ধ করা হয়। ব্যক্তি সাকিবের চেয়ে বিসিবি এবং আইসিসি অনেক বড়ো। সেটা যেমন ঠিক, তেমনি আমরা সবাই সাকিবের পাশে দাড়াবো এটাও কাম্য।
আসুন সবাই অতিরিক্ত আবেগী হয়ে পাপন সাহেবকে না বকে সাকিবের পাশে দাড়ায়।

পুনশ্চঃ বানান ভুল গুলো ক্ষমাসুন্দরভাবে দেখবেন। এটাই সম্ববত খেলাধুলা সম্পর্কিত একমাত্র ব্লগ।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×