বৃষ্টির মাঠে পড়ে থাকা দরদের ডাল
প্রতি বর্ষায় ভাবায় তোমাকে
আমাকেও বুঝতে হয় তার ক্রন্দন
চিরকালই ব্যথার বদলে
তমসার ফুল দিয়ে চেয়েছো
জাগিয়ে তুলতে এক প্রকার দরদীকুসুম
ঘন বৃষ্টির ভিতর উতলা পাতার তলে
শুয়ে আছে হাজার দণ্ড সময়
মুখ তার স্মৃতিতে গেছে ঢেকে
প্রতি পদক্ষেপে ডাকে আগুনের বেণী
তুমি তাতে উঠছো আর নামছো
মানুষ শুধু খাবারই খায় না
আরও খায় স্মৃতি
কবরের ভিতরে যে আছো
মৃত্যুর ঠ্যাঙ ছড়িয়ে এই ভরা বৃষ্টিতে
পায়চারী ক'রে এসো সমকক্ষ হই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


