আজকে october মাসের ৫ তারিখ, ২০১২ সাল। রাত ১২টা বেজে ৫০ মিনিট।
জানি না তুমি ছেলে না মেয়ে, আর তোমার কোন নাম ও তো রাখিনি এখনও। রাখতে পারবও না। রাখতে গেলে তোমাদের আপাত হবু মা, মাইন্ড করে বসতে পারেন।
আর এই stereotyping যাতে করতে না হয়, তাই এই খানে তোমার জন্য লিখছি। এটাকে একটা চিঠি হিসাবে নিতে পার। এতদিনে হয়ত খেয়াল করেছ যে তোমার আশেপাশের বড়রা (আমি সহ) মাঝেমধ্যে কিছু অবিচার করে ফেলি তোমার সাথে। হয়ত দুটো কথা বেশি বলে ফেলি বকা দেবার সময়, বা হয়ত তুমি যা চাও তা আমি মানতে চাই না, বা তোমার সাথে আমার মতের মিল হয়না বলে আমি দুটো তাচ্ছিল্যভরা কথাও শুনিয়ে দেই যার জন্য তুমি মনে কষ্ট পাও। কিন্তু “যাই করি তোমার ভালোর জন্য করি” বললে ভুল হবে। আসলে যা করি সব নিজের কাছে তোমার জন্য যেটা ভাল মনে হয় সেটার জন্য করি। এর মানে এই না যে আমার সব চিন্তাই বা করাই তোমার জন্য ভাল। তাই যদি কনদিন আবার ভাব মেরে ওই ভুল কথাটা বলে ফেলি, আমাকে এই bolg টা দেখিয়ে দিয়ো।
আমার জীবনের অনেক কিছুই জানবে এইখানে। যদি পড় তাহলে জানতে পারবে কখন বাবা রেগে যায়, কখন বাবা ভেতরে ভেতরে কাঁদে। সব সময় সব কথা সন্তানকে বলা যায় না মুখে, কিন্তু চিঠি এমনই এক জিনিস যাতে সবই বলা যায়। আমি খালি দোয়া করি মনে মনে যে তোমার পড়ার মতো ধৈর্য যেন থাকে। কারণ ইদানিং মানুষ যে হারে ধৈর্যহীন হয়ে পরছে, তোমার সময় আসতে আসতে কি অবস্থা হয় কে জানে। যাক গে, আজকে এতটুকই। সামনে আবার আমার ফার্স্ট ইয়ার ফাইনাল। এইতো নভেম্বরে থেকে শুরু ... ভাল একটা রেসাল্ট লাগবে। দোয়া কোরো।
আজকে মার্চ ১২ তারিখ, ২০১৭ সাল। সন্ধ্যা ৬টা বেজে তিন মিনিট।
তোমার জন্য আর লিখা হয়না। আমার এখন ফোর্থ ইয়ার ফাইনাল চলে। বুড়া হয়ে গেছি। লিখা না হবার অনেক বড় একটা কারণ আছে। আমার যে একটা এফেয়ার আছে, তার সাথে আমার বিয়ে হবেনা। এটা বিগত এক বছর যাবৎ কনফার্ম। আর অন্য কাউকে বিয়ে করার সাধ আসলে নাই। ভালবাসার জন্য না হেহে। আসলে দিন যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি আমি কতটা অথর্ব। তোমাকে একটা অথর্ব বাবা দেয়ার ইচ্ছা আসলে নেই। সেদিক থেকে চিন্তা করলে তুমিও হয়ত কখনও আসবে না। তবু তোমাকে লিখব ঠিক করেছি। পরেরটা পরে দেখা যাবে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




