আমি যতদুর জানি বসুন্ধরা সিটির ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয় নি। যদি হতাহত হয়ে থাকে তাহলে এই পোষ্ট এর বাকীটুকু আর পড়ার দরকার নেই। আর যদি হতাহত হয়ে না থাকে তাহলে ...
বসুন্ধরা গ্রুপ একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এটা সাধারন পাবলিক এর সম্পত্তি না। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের মত সাধারন পাবলিক এর এটা নিয়ে এত আহাজারি কেন? আমরা যে ট্যাক্স দেই সেইটা সরকার কে দেই, বসুন্ধরা গ্রুপ কে দেই না। সুতরাং আমাদের টাকা নষ্ট হল এরকম ভাবার কোন কারন নেই। যে ক্ষয়ক্ষতি হলো সেটা বসুন্ধরা গ্রুপ এর কাছে কিছুই না। সুতরাং আমার চারদিকে এত আহা উহু দেখতে ভালো লাগছে না।
বাঙ্গালী আসলে হুজুগে মাতাল, একটা কিছু নিয়ে হুজুগে থাকতে হবে সেটাই আসল কথা। টিভিতে দেখলাম বিল্ডিং এর সামনে হাজার হাজার লোক, সবাই গেছে তামাশা দেখতে। রাস্তায় পকেট্মার , চোর কে কিভাবে মারা হচ্ছে সেটা দেখার জন্যে যে বাঙ্গালী কাজ বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে তাদের জন্যে এটাই স্বাভাবিক। আর আহা উহু হচ্ছে সব লোক দেখানো।
আরেকটা কথা, বন্ধের দিনে আগুন কিভাবে লাগল সেটা একটা ব্যাপার। মার্কেট এর কোন ক্ষয় ক্ষতি হয়নি। ইন্সুরেন্স এর টাকা এখানে ফ্যাক্টর কিনা সেটাও ভেবে দেখতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


