somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় শান্তির ধর্ম ইসলাম? কোথায় যাচ্ছে আমাদের সোনার বাংলা?

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম-১: বাংলাদেশে জাতীয় সংগীত গাওয়ার অপরাধে শত শত স্কুল ছাত্রকে হত্যা করলো জঙ্গীরা।
শিরোনাম-২: ঢাকায় প্রেমিকার সাথে দেখা করার অপরাধে পার্কে যুবকের শিরোচ্ছেদ করলো জঙ্গীরা।

খুব বেশীদিন নেই যেদিন উপরের শিরোনামগুলো জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। খুব বেশীদিন নেই যেদিন নেই যেদিন আমাদের সোনার বাংলা হবে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মত অকার‌্যকর রাষ্ট্র। এই তো কয়েকদিন আগে রোজার মধ্যে সিরিয়াতে রোজা না রাখার অপরাধে তিন বালককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলো জঙ্গিরা। আচ্ছা কোরআন ও হাদিসে কোথায় আছে নামাজ রোজা না পড়লে তাকে হত্যা করতে হবে?কোরআনে কোথায় আছে মসজিদে গিয়ে নামাজরত অবস্থায় বোমা মেরে মানুষ হত্যা করে ইসলা্ম কায়েম করতে হবে?[আমি কোরআন হাদিস বেশী জানি না , কেউ যদি জানেন সহিহ দলিলসহ জানাবেন]।

জঙ্গিদের আরেক সংস্করন হলো ইসলাম বিরুধী বা নাস্তিকদের চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা। যাদের হত্যা করা হচ্ছে তারা হচ্ছে ইসলাম বিরুধী। ইসলাম বিরুধীরা কিন্তু শুধু আজকে নেই, তারা ইসলাম ধর্মের শুরু থেকেই ছিলো। তাই বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তাদের হত্যা করেছিলেন? শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন আমাদের নবীজী (সঃ)কে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হলো তখন কি সাহাবীরা ছিলো না? তারা কি আমাদের চেয়ে কম ধর্মপ্রাণ ছিলো? কই তারা তো তায়েফবাসিদের উপর চাপাতি চালালো না। বরং নবীজী (সঃ) হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন “এরা অবুঝ, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো”। কই নবী (সঃ) তো তাদের ধ্বংস কামনা করলেন না, সাহাবীদের বললেন না তাদের হত্যা করতে। তাহলে আজকের জঙ্গিরা কোন ইসলামের দোহাই দিয়ে ইসলাম বিরুধীদের হত্যা করে আমাদের প্রাণের ধর্মকে কলংকিত করছে। শান্তির ধর্ম ইসলামের নামে অশান্তি সৃষ্টি করছে। এক ইসলাম বিরুধীকে হত্যা করে তারা হাজার হাজার ইসলাম বিরুধীদের সুযোগ করে দিচ্ছে ইসলাম বদনাম করার জন্য,কুৎসা রটানোর জন্য।

ইসলাম বিরুধীরা ইসলামের বিরুদ্ধে ব্লগে বিভিন্ন যুক্তি দেখাবে, আমরা আমাদের প্রিয় ধর্ম যে সত্য তা প্রমাণ করার জন্য লক্ষ লক্ষ যুক্তি কোরআন হাদিসে আছে তা উপস্থাপন করবো। তা না করে কেন তাদের উপর চাপাতি দিয়ে হামলা করবো? আল্লাহ তায়ালার পবিত্র কোরআন দিয়েই বিজ্ঞানীরা হাজার হাজার জিনিস তৈরি করছে, ইসলাম ধর্ম যে আল্লাহ প্রদত্ত তার হাজার হাজার প্রমানও আছে কিন্তু জঙ্গিরা সেই যুক্তি গুলো বের না করে তাদের যুক্তির উত্তর দিচ্ছে চাপাতি দিয়ে আর আমাদের পবিত্র ধর্মকে করছে কলংকিত।
বদরের যোদ্ধের সময় নবীজী (সঃ) সব সাহাবীদের বলে দিয়েছেন “তোমরা তাদের আগে আঘাত করবে না, যদি না তারা তোমাদের আঘাত করে” । তার মাধ্যমেই প্রমাণিত হয় ইসলাম কাওকে আঘাত করার ধর্ম নয়। সে যত কাফিরই হোক ইসলাম তাদের আঘাত করা সমর্থন করে না। যারা আজ চাপাতি চালনা করে তার ইসলাম থেকে পথভ্রষ্ট একদল যুবক। তাদের হাতেই ধ্বংস হচ্ছে আমাদের পবিত্র ধর্ম ইসলাম।

এবার কথিত মুক্তমনাদের বলি, আপনার মুক্তচিন্তা করেন, করবেন। কিন্তু আমাদের ধর্মবিশ্বাসে আঘাত করে কেন?? আপনারা সারা রাত দিন মুক্ত চিন্তা করেন, ইসলাম নিয়ে গবেষনা করেন, কিন্তু আমাদের ধর্ম বিশ্বাসে আঘাত করে নয়। আপনারা মুক্তমনারা তো নিজের আইন মানেন বলে জাহির করে থাকেন। কিন্তু আইনে আছে কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা অপরাধ, এতে ১৪ বছরের জেল হতে পারে, এটা জানেন না?? মুক্তচিন্তাবিধরা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে কাজ করে কোন ইসলাম বিরুধী রক্ষা পাই নাই,আল্লাহ তাদের ধ্বংস করেছেন ইতিহাস তারই প্রমাণ । সো, ইতিহাস থেকে শিক্ষা নিন।সর্বশেষ মহান আল্লাহর কাছে দুহাত তুলে বলি “ এদের (জঙ্গি/নাস্তিক)জ্ঞান দাও আল্লাহ, এদের হেদায়াত দাও। তোমাকে এবং তোমার বাণীগুলো বুঝার সামর্থ্য দান করো।–আমীন।

এই ব্লগটি লেখার জন্য হয়তো আমাকেও নাস্তিক ট্যাগ দিয়ে বিদায় করবে, যদিও আমি নামাজ পড়ি, ইসলামের সব বিধান মানতে চেষ্টা করি। তারপরও আমি তাদের কাছে নাস্তিক , কেননা তাদের বিরুদ্ধে বলেছি না…………….
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×