একদিন এক পাঞ্জাবওয়ালা সর্দারজি মালিবু সৈকতে সানবাথ করছিলেন। তো এক তরুনী এসে বললো, "আর ইউ রিলাকসিং"। সর্দারজি তরুনীর এহেন মুর্খতা দেখে বিরক্ত হয়ে বললেন, "নো নো নো, আই অ্যাম সান্তা সিং"। তরুনী আগা-মাথা না বুঝতে পেরে ঘাড় শ্রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর আর এক যুবক সর্দারজির কাছ দিয়ে যাবার সময় ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলো, "আর ইউ রিলাকসিং"। সর্দারজি এবার খানিকটা বিস্মিত, মুখে বললেন, "নো নো নো, আই অ্যাম সান্তা সিং"। একটু পরে এক বৃদ্ধা তার পাশ দিয়ে যাবার সময় একই প্রশ্ন করায় তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। চিৎকার করে বললেন, "নোওওও, আই অ্যাম সান্তা সিং"। এবার সর্দারজি মহা খাপ্পা হয়ে স্থান ত্যাগ করে হাঁটছিলেন। কিছুদূর যেতেই আরেক সর্দারজিকে দেখতে পেলেন, খুব আয়েশে শুয়ে আছেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, "আর ইউ রিলাকসিং"? ওই সর্দারজি অবলিলায় বললেন, "ইয়া, আই অ্যাম"। আমাদের সর্দারজির অবস্থা তখন জ্বলন্ত কয়লার ভেতর তাঁতানো শিক, বাম গালে কষে এক থাপ্পড় বসিয়ে দিলেন, "সালে, সব তেরে কো ওয়াহাহ ঢুন্ড রাহে হ্যায় অর তু ইয়াহাঁ আরাম কার রাহা হ্যায়" (শালা, সবাই তোকে ওইখানে খুঁজছে, আর তুই এখানে আরাম করছিস)?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।