বেগম জিয়াকে ধন্যবাদ তিনি হরতাল প্রত্যাহার করে নিয়েছেন। সম্ভবত এত গুলো লাশ একত্রে পাওয়ায় তিনি বেশ খুশ হয়েছেন। ক্ষমতায় যেতে হলে লাশ একটি অতিব জরুরী অনুসঙ্গ। শিবির, ছাত্রদল যা এতদিনে করতে পারেনি। যুবলীগের রানা এক লহমায় লাশের ঢের বানিয়ে দিয়েছেন। একই বলে পুড়ানো চাউলের গুন। তিনি অবশ্য এর জন্য বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করেছেন। গত তিন মাসের রাজনৈতিক টানা পোড়নে বোমা ও ককটেল বিষ্ফোরনের ধকল তার রাজউকের অনুমোদনহীন বিল্ডিংটি জাষ্ট নিতে পারেনি, তাই দুম করে বসে পরেছে। এতে জান ও মালের ব্যাপক ক্ষতি হলেও হরতালের ভাইরাসটি ক্ষনিকের জন্য হলেও লজ্জায় লজ্জাবতী লতা হয়ে বেগম খালেদা জিয়ার গলদেশে আশ্রয় নিয়েছে। সাড়া দেশে বেশ একটি দু:খ দু:খ আবহর সৃষ্ট্রি হয়েছে। আহাত মুমুর্ষ মানুষ গুলির জন্য রক্তের প্রয়োজন। সবাই যে যার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঙ্গালীর এই দিকটার কোন তুলনা হয় না। গরু মেরে জুতা দান। এখানে দল মত নির্বিশেষে সবাই আছেন। সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। এখানে আস্তিক বা নাস্তিকের কোন প্রভেদ নেই। এখানে জামাত নেই, বিএনপি নেই হেফাজত নেই নেই আম্বা কিংবা শাহাবাগ। এখানে সবাই মানুষ। এই তিন মাসের মধ্যে আজকেই নিজেকে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা সবাই একটি পরিবারের আর পরিবারটির নাম বাংলাদেশ। ইতিমধ্যেই শোকবাণী গুলো প্রেসে চলে গেছে। গুরুত্ব সহকারে যার যার স্থান অনুযায়ী আগামী কালের কাগজে তা সকলের চোখের বিলাশীতা বাড়াতে কিচুটা হলেও সাহায্য করবে। এই দেশেই আমি জন্মেছি। গর্বে আমার বুক বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয়ে আছে। এখানে কোন নিয়মের বালাই নেই। যার যা খুশি তাই তারা করতে পারে। সে যেই হোক। সরকারে থাকলে সুযোগটা একটু বেশী ভোগ করা যায়। বিরোধী দলও সমান সুযোগ ভোগ করে। হরতাল দেয় গাড়ী পোরায়। কলিমউদ্দিন বা ছলিমউদ্দিনকে পিটিয়ে মেরে ফেলে। কারো কিচ্ছুটি হয় না। যাদের কিচ্ছুটি নেই সব কিছু তাদের উপর দিয়েই যায়। এটাই স্বাভাবিক। তোমাদের কিছু নেই কেন? থাকলে তো এভাবে দুম করে মরে যেতে হতো না।
বেগম জিয়ার হরতাল প্রত্যাহার প্রসংগ।। (কষ্ট কল্পিত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।