somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের জলে এখন থেকে ওজু হবে।।

২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপ আয়া উট পাহাড় কা নীচে।। ‘বিএনপি ভারতবিরোধী রাজনীতি করেনি, করবেও না’ বিএনপির নীতির্নিধারকরা এমন কথাই বলছেন ইদানিং। বিএনপির উপর মহলের এই ধরনের বোধ উদয় হটাৎ করে কেন হল। তার যথেষ্ট কারন রয়েছে। বিএনপির রাজনীতিতে প্যাচেরে পর প্যাচ, প্যাচেরে পর প্যাচ লাগতে লাগতে বর্তমানে তাদের কোন রাজনৈতিক আর্দশই ছিল না। শেখ হাসিনার কাছে কৌশলের রাজনীতিতে মার খেতে খেতে ওরা আজ দিশাহারা। বিএনপি মুলত কোন রাজনৈতিক দল নয়। বিএনপি এন্টি আওয়ামী একটি র্ফোস। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান আওয়ামী বিদ্বেষী চীনপন্থি, মুসলিম লীগার, ভাসানী ন্যাপ আর বর্ণচোরা রকমারী চোরের সমষ্টি দিয়ে দলটি গড়ে তুলেছিলেন। আর্দশ আওয়ামী লীগকে যেভাবেই হোক ধ্বংশ কর। আর আওয়ামী লীগ তো আজকের দল নয় সেও সমান তালে বিএনপির সাথে যুঝে যুঝে আজকের এই পজিশনে নিজেদের এনে দাড় করিয়ে বিএনপিকেই নকআউট করে দিয়েছে। তাই বিএনপি সম্ভবত আওয়ামী লীগের কার্যকরী প্রতিপক্ষ হয়ে উঠতেই নিজেদের পাল্টাতে শুরু করেছে। ভারত বিদ্বেষী ভাব থেকে বেড়িয়ে এসে নয়া দিনের রাজনীতির সুত্রপাত ঘটাতে চাচ্ছে। বিএনপির একটি বিরাট সর্মথক গোষ্ঠি বাংলাদেশে রয়েছে। এটা অস্বীকার করলে চলবে না। যেটা বিএনপির মুল শক্তি। বিএনপি বর্তমানে তাদের সংগঠনিক দুর্বলতার কারনে সেই শক্তিকে কাজে লাগাত পারছে না। পাকিপন্থি বৃদ্ধ, গোয়ার গোবিন্দ গুলি এতদিন বিএনপির জনসমর্থন শুন্যের কোঠায় নামিয়ে এনছে তাই হয়তো দলে নতুন রক্ত সঞ্চলনের কথাটা বেশ জোড় পেয়েছে। তবে বিএনপিকে এটা মনে রেখে দল গড়তে হবে যে, সে আওয়ামী লীগের মতো একটি পরিপক্ক প্রতিপক্ষকে তার মোকাবেলা করতে হবে। তাই অতিতের ভুল গুলি ভুলে গিয়ে সত্যিকার অর্থেই রাজনীতিতে ফিরে আসতে হবে। বাংলাদেশের বাস্তবতা তাদের মেনে নিতে হবে, মনেপ্রানে কোনরুপ সন্দেহ বা চালাকী যেন সেখানে না থাকে। বিএনপি জন্মের ইতিহাস শুরু হবে বিএনপরি জন্মকাল থেকেই একে কোন ভাবেই আগানো বা পেছানো হলেই তা হবে বিএনপির জন্য আত্মহত্যার সামিল। এ্‌ই সামনের তিন বছরে যদি বিএনপি তাদের ভাবমুর্তি পুনরায় উদ্ধার করতে পারে তো আওয়ামী লীগের দলছুট ক্ষমতালোভী নেতাদেরকেও তারা তাদের সাথে পাবে। আব্বাস, লালু, ভুলু, ফালু, খোকার মতো গলির মাস্তান দিয়ে দল চালানোর ইচ্ছাটা আপাতত শিকেয় তুলে রাখতে হবে। এদের জায়গায় রিজভী, মইন, সালাম অর্থাত যারা একটু স্বচ্ছ ও সুন্দর তাদের জন্য দলের প্রথম সারিটা ছেরে দিতে হবে।

আমি জামাত বিএনপিকে মনে প্রানে ঘেন্না করি। তাই বলে আওয়ামী লীগ যা খুসি তাই করে যাবে সেটাও তো মেনে নেয়া যায় না। তাই চাই আওয়ামী লীগের জন্য একটি শক্ত প্রতিপক্ষের অস্তিত্ব দেশে থাক এবং সেটা ধারন করতে পারে একমাত্র বিএনপিই। অন্য কেউ নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×