somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা, তোমাকে বধিবে যে মাদ্রাসায় বাড়িছে সে।।

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন লিখব না বলুন তো। আমার বাসায় আমি নিরাপদ নই। কারো সাথে পারতে মানে ঝগড়াঝাটিতে জরাই না। এটা আমার একদম সয় না। দোষেগুনে পুরিপূর্ন মানুষ। নিজের দোষটা কেউ আবার নিজে দেখতে পায় না। সহজাত প্রবৃত্তির বশেই সম্ভবত। আবার আরশী ছাড়া নিজের অবয়ব দেখাটাও মুশকিল। সীমাবদ্ধ এই মানুষ গুলির আবার অসীম ছোবার প্রবল ইচ্ছা যা বড়ই কৌতুককর। নিলয় লীন কে? তাকে আমি গতকালও চিনতাম না। সে নাকি রসুল সা:কে কটুক্তি করেছিলো। তাই তাকে চাপতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনাদেরকে শাস্তি দাতা হিসাবে কারা নিয়োগ দিল। তারা কতটা শক্তিধর এইটি রাষ্ট্রের মধ্যে বসেই নির্বিগ্নে শারিয়া আইনের আরো একটি সরকার চালাচ্ছে। সরকারের ভেতরই লুকিয়ে আছে এই প্রতাপশালী সরকারটি। থানা এজাতীয় মামলা বা ডাইরী গ্রহন করে না তা নিলয়ের লেখনিতেই পড়েছি। ভাবলে অবাক লাগে আমরা কোথায় বসবাস করছি। সরকার নিরাপত্তা দিতে অপারগ। শুধু মাখন আর দুধ খাবে আমরা খাব পচা গম।

কারো ধর্মপরিচয় আমাকে উচ্ছাসিত বা সঙ্কুচিত করে না। মানুষের অবয়বে সবাইকে আমি মানুষ হিসাবেই বিচার করি। সুযোগ সন্ধানীরা অবশ্য আমার সাথে একমত হবেন না সে ক্ষেত্রে আমি নিরুপায়। সমাজকে নিরাপদ রাখতে যে অলিখিত নিয়মের স্পেশাল লাগাম আমরা পড়িয়ে রেখেছি তা কি যথেষ্ট। না তা যথেষ্ট নয়। মানুষের জীবন অংকের সমীকরণে চলে না। রাষ্ট্র নামের অভ্যন্তরে আমাদের অবস্থান। রাষ্ট্রের অবকাঠামো বলে দেবে আমাদের অধিকারের চৌহুদ্দি কতটুকু। সম্ভবত পৃথিবীর কোন রাষ্ট্র কুপিয়ে হত্যার পক্ষ অবরম্বন করবে না। তারপর তা সংগঠিত হয় রাষ্ট্রের দুর্বল শাসন ব্যাবস্থা ও অবকাঠামো র্নিমাণের ক্ষেত্রে ছাড় দেয়ার প্রবনতা থেকে।

শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন। বিশমিল্লাহ, ধর্মরাষ্ট্র বা ধর্মরাজনীতি এই গুলি কথার কথা এই মৌলবীর দল কোন দিন মাথা উচু করে দাড়াতেই পারবে না। ঐ আধুনিক শিক্ষা তাদের কই। তাদের গোয়াল তো মাদ্রাসায় সীমিবদ্ধ। ধর্মিও আফিং এর জোর যে কতটা প্রবল সেটা তিনি যদি বুঝতেন তবে ধর্মরাজনীতি থেকে দুরে থকতে পছন্দ করতেন। কে কোন ধর্ম পালন করল তাতে রাষ্ট্রের কি যায় আসে। ধর্মকে শিখন্ডি বানিয়ে কেউ যেন সুবিধা লুটতে না পারে সেটাই সরকারের দেখার কথা ছিল। তা কিন্তু হয়নি শফিহুজুরের পরিবার পেয়েছে সর্বউচ্চ সরকারী আনুকল্য। আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের সীমাহিন র্দুনীতিতে সরকারের উদাসিনতা আমাকে স্তম্ভিত করে। যা শুধু দৃষ্টিকটুই নয় শেখ হাসিনার ফ্রান্কেনষ্টাইন তৈরীর একটি ছোট নমুনা। এই রকম কত নমুনা যে আমাদের চোখের আড়ালে ঘটে চলছে তার খবর কেই বা রাখে।

অতএব, শেখ হাসিনা আপনাকেই বলছি "তোমাকে বধিবে যে মাদ্রাসায় বাড়িছে সে।"
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×