ময়মনসিংহে গোল্লা পাগলের পাল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে এ বিব্রতকর ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে শনিবার সুধী সমাবেশের মঞ্চে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। সময় বিকেল সাড়ে ৪টা।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন যখন বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন ততক্ষণে মঞ্চ ঘিরে রাখা ৮ থেকে ১০ জন পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে গেছেন এক পাগল! তার নাম গোল্লা পাগল(৪৫)।
এ পাগল স্বরাষ্ট্রমন্ত্রীর পা জাপটে ধরলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পাগল তার কাছে খাস জমি দাবি করলে হাসি আটকে রাখতে পরেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ‘নিধিরাম সর্দার’ পুলিশ ওই পাগলকে ‘চ্যাংদোলা’ করে মঞ্চ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আটক করে।
এ ঘটনায় মঞ্চে থাকা ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) জোবায়েদুর রহমান মঞ্চের দায়িত্বে থাকা ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়ার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথি ও দর্শকরাও খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে পুলিশের এমন উদাসীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত মহাজোটের শরীক ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুলবাড়িয়া পুলিশ কেমন দায়িত্ব পালন করে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখেই আজ দেখে গেলেন। আজ যদি এখানে কোনো অঘটন ঘটতো তখন পুলিশ হয়তো চেয়ে চেয়ে দেখতো।”
অনুষ্ঠানস্থলে উপস্থিত বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ মাহফুজুর রহমান নোমান বলেন, “হ-য-ব-র-ল অনুষ্ঠান। সাংবাদিকদের বসার জন্য অনুষ্ঠানের আয়োজক পুলিশ কোনো আসন তো দিতে পারেইনি। উল্টো মঞ্চের আশেপাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নোট নিতে থাকা সাংবাদিকদের পুলিশ সরিয়ে দিয়েছে। অথচ পাগল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলেও পুলিশ থাকলো নির্বিকার।”
খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তার বক্তৃতায় এ প্রসঙ্গে বলেন, “নিজের ভালো পাগলও বোঝে। একটু আগে দেখলেন এক পাগল আমার কাছে এসে খাস জমি চাইলো!”
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, “আমাদের ফাঁক গলে ওই পাগল মঞ্চে গিয়েছিল। গোল্লা পাগলকে আটক করা হয়েছে।”
এদিকে, শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ফুলবাড়িয়া থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।
পরে থানা ভবন চত্বরে এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি ও হেফাজতে ইসলামীর উদ্দেশে বলেন, “গত ৫ মে প্রমাণ হয়েছে রাষ্ট্রীয় শক্তির কাছে তারা এক ফুৎকারে উড়ে যাওয়া নগণ্য শক্তি। ৫ মে’র ঘটনার জন্য খালেদা জিয়ারও বিচার করা হবে।”
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।