সুপারিশ ছাড়া কিছু করার নেই: মিজানুর রহমান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনের ঘটনা খতিয়ে দেখতে সরকারের কাছে সুপারিশ করা ছাড়া কমিশনের আর কোনো ক্ষমতা নেই।
আজ বৃহস্পতিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান প্রথম আলো ডট কমকে এ কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনের পক্ষে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা সম্ভব নয়। কমিশনের নির্বাহী ক্ষমতা নেই, সেই সক্ষমতা বা সামর্থ্য আছে, তা-ও বলা যাবে না। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ তাঁরা করছেন এবং আগের চেয়ে জবাবদিহিতার হার বেড়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিস্থিতির বিবরণে বিনা বিচারে ৩০ জনকে হত্যা, ১০ জনের গুম ও বেশ কিছু নির্যাতনের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে। এতে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু, নারীর ওপর বিভিন্ন ধরনের নির্যাতন, বাঙালি বসতি স্থাপনকারীদের হামলা থেকে আদিবাসীদের রক্ষায় ব্যর্থতা, কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু, সংখ্যালঘুদের প্রার্থনালয়, ঘরবাড়ি ও ব্যবসাকেন্দ্রে হামলার বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।
মিজানুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই বিচারবহির্ভূত হত্যাকান্ডের কারণ খতিয়ে দেখে এমন মন্তব্য করছে, আইনের কোনো ধরনের লঙ্ঘন মনে হয়নি, যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি, আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে হয়েছে। তাঁর মতে, সরকার যদি জবাবদিহিতার জায়গায় ঠিক থাকে, তাহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।
আদিবাসীদের রক্ষায় ব্যর্থতা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, সরকারের হাতে খুব বেশি সময় নেই। একটা সময়সীমা বেঁধে দিয়ে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ভূমি নিয়ে বিরোধ যত দ্রুত সম্ভব সমাধানের উদ্যোগ নেওযার পরামর্শ দিয়েছেন চেয়ারম্যান।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পর সরকার রিঅ্যাকটিভ (সাড়ামূলক) ভূমিকা নেবে বলে আশা করেছিলাম, তাত্ক্ষণিকভাবে তাদের কিছু সহযোগিতা করা হয়েছে, কিন্তু সংখ্যালঘুরা নিজেদের কতটা নিরাপদ মনে করছে—সে প্রশ্ন রয়ে গেছে।’
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।